মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দৌলতপুরে গাঁজাসহ আটক এক, পুলিশকে মেরে পালিয়েছে আরেক মাদক ব্যবসায়ী

Reporter Name / ২১০ Time View
Update : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩, ৩:২৮ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফারাকপুর এলাকা থেকে এস,আই চিরঞ্জিৎ মন্ডল ১কেজি গাঁজাসহ তারাগুনিয়া এলাকার মোশারক হোসেন এর ছেলে আজাদ হোসেন ও রাজশাহী জেলার বাঘা উপজেলা এলাকার মান্নান এর ছেলে মনিরুল ইসলাম নামে দুইজন মাদক ব্যবসায়ীকে আটকের পর দেন দরবার করার সময় পুলিশের হাত থেকে পালিয়ে যায় মাদক ব্যবসায়ী আজাদ।
ঘটনাস্থলে উপস্থিত প্রতক্ষদর্শীরা জানায়, বুধবার মথুরাপুর ইউনিয়নের তারাগুনিয়া ফারাকপুর এলাকায় ১কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আজাদ ও মনিরুল ইসলাম কে গ্রেফতার করে দৌলতপুর থানার এস,আই চিরঞ্জিৎ মন্ডল। গ্রেফতার করার পর আসামীদের থানায় না নিয়ে এসে তারাগুনিয়া বাজারে অবস্থিত হাছানাত এর হাজী নান্না বিরিয়ানি হাউজে শুরু হয় দর কষাকষি। ঔ সময় মাদক ব্যবসায়ী আজাদের লোকজন পুলিশের উপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নিয়ে যায়। পরে আজাদ কে না নিয়ে-ই মনিরুল’কে আটক করে থানায় নিয়ে আসে এস,আই চিরঞ্জিৎ মন্ডল।
এব্যাপারে এস,আই চিরঞ্জিৎ মন্ডল এর কাছে জানতে চাইলে তিনি বলেন, গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে মনিরুল ইসলাম নামে একজন মাদক ব্যবসায়ীকে। ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী আজাদ নামে কাওকে গ্রেফতার করেছিলেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আজাদ কে গ্রেফতার করতে পারি নাই সে আমাদের পুলিশ সদস্যদের মেরে টেরে ইট পাটকেল ছুড়ে পালিয়ে গেছে বলে জানান তিনি।
বিষয়টি জানার জন্য দৌলতপুর থানার ওসি মুজিবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মনিরুল ইসলাম নামে একজন কে গ্রেফতার করা হয়েছে এবং আজাদ নামের আরেকজন কে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
এবিষয়ে দৌলতপুর থানায় একটি মামলা হয়েছে, মামলা নং-৬৯।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin