সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দৌলতপুরে গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার

Reporter Name / ১৭৬ Time View
Update : শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৬:০৩ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান কুষ্টিয়া জেলা প্রতিনিধিঃ

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ভারত সীমান্ত সংলগ্ন নবগ্রাম এলাকা থেকে মালিক বিহীন অবস্থায় একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি‘র ৪৭, কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন উপজেলার আশ্রায়ন বিওপির সদস্যরা বৃহস্পতিবার (১৬ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে ভারত সীমান্তের ১৫৩/১১ এস সীমানা পিলারের দেড় কিলোমিটার বাংলাদেশ অভ্যান্তরে ভাগজোত-নবগ্রাম হাইস্কুল নামক স্থানে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এ সময় তারা মালিকবিহীন অবস্থায় একটি বিদেশী পিস্তল, ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে।
আশ্রায়ন বিওপি‘র কমান্ডার সুবেদার আব্দুর রহমান জানান, চোরাচালানীরা বিজিবি‘র উপস্থিতি টের পেয়ে হয়ত অস্ত্রটি ফেলে রেখে পালিয়ে গেছে। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা করেছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin