বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দৌলতপুরে জমি নিয়ে বিরোধে চাচা খুন

Reporter Name / ১২৯ Time View
Update : মঙ্গলবার, ১৩ জুন, ২০২৩, ২:৫১ অপরাহ্ন

মোঃ জিয়াউর রহমান, কুষ্টিয়া

কুষ্টিয়ার দৌলতপুরে জমি নিয়ে বিরোধে আপন ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। গত শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের পাককোলা গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে। নিহত মাহফুজুর রহমান (৬৫) একই গ্রামের মৃত মেহের বক্সের ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানায়, জমি নিয়ে বিরোধের জের ধরে মাহমুদুল হাসান ওয়াহিদের ছেলে মামুন (৩৫) এর সঙ্গে আপন চাচা মাহফুজুর রহমান ইরেনের তর্ক-বিতর্ক হয়।

একপর্যায়ে মামুন ক্ষুব্ধ হয়ে লাঠি দিয়ে চাচা মাহফুজুর রহমান ইরেনের মাথায় আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ভাতিজার হাতে চাচা খুনের ঘটনার বিষয়ে দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধে ভাতিজা মামুনের লাঠির আঘাতে আপন চাচা মাহফুজুর রহমান ইরেন গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদ চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin