মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
রেজিস্ট্রেশন ফিসের নামে ৫০০ টাকা আদায়ের অভিযোগ,তদন্তের আশ্বাস ইউএনও’র ৫ আগস্টের পর কিছু নিরীহ লোককে আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের নতুন আইজিপি মোঃ আলী হোসেন ফকির ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটা সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গভীর রাতে মসজিদে আগুন সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধ: সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

দ্বিতীয় পর্বের ইজতেমাও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে: জিএমপি কমিশনার

Reporter Name / ২১২ Time View
Update : শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩, ১০:২০ পূর্বাহ্ন

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কমিশনার মোল্ল্যা নজরুল ইসলাম বলেন, ইজতেমা যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়, সে জন্য বরাবরের মতো এবারও কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। সমস্ত মাঠ নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। প্রত্যাশা করছি, প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বের ইজতেমাও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় ইজতেমা মাঠে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। জিএমপি কমিশনার বলেন, দ্বিতীয় পর্বে প্রায় সাড়ে পাঁচ হাজারের মতো বিদেশি অতিথি আছে। তাদের জন্যও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। তিনি বলেন, আখেরি মোনাজাতে যদি লোকজন বেশি হয় বা রাস্তায় যদি ওভার ফ্লো হয়, সে ক্ষেত্রে রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করব। টঙ্গী থেকে ভোগড়া পর্যন্ত সড়ক বন্ধ করে দেব। কামারপাড়া সড়কও বন্ধ করে দেব। সে ক্ষেত্রে বাইপাস দিয়ে ঢাকার তিনশ ফুট হয়ে ঢাকা ও ময়মনসিংহের গাড়িগুলো আসা-যাওয়া করতে পারে।

মলম পার্টি ও দুষ্কৃতকারীরা ইজতেমা মাঠে আছে কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গোয়েন্দা সংস্থাগুলো সার্বক্ষণিক আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করে। ইউনিফর্ম ও সিভিল ডিউটি রয়েছে, সিসিটিভি আছে। সিসিটিভি দিয়ে এসব বিষয় সব সময় মনিটর করা হচ্ছে। সিসিটিভি দেখে আমরা প্রথম পর্বের ইজতেমা থেকে কিছু পকেটমার শনাক্ত করেছি। এবার আমরা আরও সচেষ্ট থাকব। কোন কোন এলাকায় পকেট কাটা হয়, এটা আমরা নির্ধারণ করেছি। আমরা মনে করছি, এবার আরও কমিয়ে আনতে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin