শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও লুটের অভিযোগ গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নতুন শিক্ষাক্রমে শ্রেণিকক্ষে ৫ দিন পাঠদান হবে: শিক্ষামন্ত্রী

Reporter Name / ২৪০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৯:২৪ পূর্বাহ্ন

চাঁদপুর প্রতিনিধি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠান কতদিন বন্ধ থাকবে তা নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। তবে আমাদের নতুন শিক্ষাক্রমে ৫ দিন শ্রেণিকক্ষে পাঠদান দেওয়া হবে। নতুন শিক্ষা কার্যক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক এটি অনুমোদিত।

বৃহস্পতিবার সকালে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, গত বছর পর্যন্ত শিক্ষাক্রমে সপ্তাহে ৬ দিন ক্লাস ছিল। সে সময় বিদ্যুৎ সংকটের কারণে আমরা সেটা ৫ দিন করেছি। তখনই আমি বলেছিলাম, এখন বিদ্যুতের জন্য ৫ দিন করছি, কিন্তু আগামী বছর নতুন শিক্ষাক্রম অনুযায়ী ৫ দিনই আমাদের শ্রেণিকক্ষে পাঠদান হবে।

কারিগরি শিক্ষা বিভাগে শিক্ষক সংকট সম্পর্কে এক প্রশ্নে শিক্ষামন্ত্রী জানান, কারিগরি শিক্ষা বিভাগে শিক্ষক সংকট নেই। দীপু মনি বলেন, কারিগরি শিক্ষা বিভাগে গত ৪ বছরে অনেক শিক্ষক নিয়োগ হয়েছে। এর আগের ১০ বছরে কোনো শিক্ষক নিয়োগ হয়নি।

তিনি বলেন, সব সময়ই কোনো না কোনো শিক্ষক অবসরে যাচ্ছেন। কাজেই কিছু কিছু পদ সব সময় শূন্য হয়। আবার সেই শূন্য পদগুলোর চাহিদা দিয়ে আমরা পূরণ করি। কিন্তু এ নিয়োগ যে সহজ প্রক্রিয়া তা নয়, পিএসসির মাধ্যমে নিয়োগ হতে হয়। সে প্রক্রিয়াটা চলমান আছে। তবুও কোথাও পদ শূন্য থাকলে সেগুলো পূরণ হয়ে হচ্ছে। এ সময় জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদসহ দলীয় নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin