মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
মানুষ চেনার ৫টি কৌশল” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নবজাতক শিশুর কানে আজান দিয়ে নাম রাখলেন এরদোয়ান

Reporter Name / ২০৮ Time View
Update : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৬:৫৪ পূর্বাহ্ন

ভয়াবহ ভূমিকম্প থেকে রক্ষা পাওয়া এক নারীর নবজাতক শিশুর কানে আজান দিয়ে নাম রেখেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। সোমবার (১৩ ফেব্রুয়ারি) ক্ষতিগ্রস্তদের দেখতে ইস্তাম্বুলের বাসাকসেহির ক্যাম ও সাকুরা সিটি হাসপাতালে যান তিনি।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি সূত্রে জানা যায়, হাসপাতালে হতাহতদের দেখতে গেলে ওই শিশুর মা শিশুর নাম রাখার আবদার করেন। এ সময় তিনি নবজাতক শিশুর কানে আজান দিয়ে তার নাম রাখেন আশেয়া বেতুল।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়ায় দুটি প্রচণ্ড ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে  তুরস্কেই নিহত হয়েছে ৩৫ হাজার ৪১৮ জন এবং যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় নিহত হয়েছে পাঁচ হাজার ৮০০ জনের বেশি। তুরস্কের আঙ্কারা ও ইস্তাম্বুলের পাশাপাশি বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। ৭ দশমিক ৭ ও ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে দেশটির ১০টি প্রদেশে ভয়াবহ আঘাত করে। আক্রান্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে হাতায়, গাজিয়ানটেপ, আদানা, আদিয়ামান, দিয়ারবাকির, কাহরামানমারাস, কিলিস, মালটিয়া, ওসমানিয়ে ও সানলিউরফা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin