শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নবনিযুক্ত এমপি আখতারুজ্জামান র অঙ্গীকার

Reporter Name / ২২ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:১০ অপরাহ্ন

প্রিয় ময়মনসিংহ ১০, গফরগাঁও-পাগলাবাসী,
আসসালামু আলাইকুম।
দল মত নির্বিশেষে আপনাদের অকুন্ঠ সমর্থন, অকৃত্রিম ভালোবাসা, ব্যালট বিপ্লবের মাধ্যমে আমাকে আপনাদের খাদেম হিসাবে কাজ করার সুযোগদানের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের দোয়া, সমর্থন, আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা।
গফরগাঁও উপজেলা ,পৌর ও পাগলা থানার প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা আমার অঙ্গীকার।
মানুষের নিরাপত্তা, সুষম উন্নয়ন, বেকারত্ব নিরসন, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক নির্মূল- আমাদের অগ্রাধিকার।
কোনো স্বার্থান্বেষী ব্যক্তি, গোষ্ঠী যাতে আমাদের সৌহার্দ্য, সম্প্রীতি, ঐক্য, সংহতি বিনষ্ট করতে না পারে, আমাদের উন্নয়ন, অগ্রগতি ও অগ্রযাত্রা বাধাগ্রস্থ করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ ও সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।
বিশৃঙ্খলা তৈরি, অন্য্যায়, অপরাধে জড়ালে, অন্যায়-অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় না দেখে, অপরাধী হিসাবে বিবেচনা করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সবাইকে ধৈর্য্য ধারণ,সংযম প্রদর্শন, শান্ত থাকা এবং মানুষের নিরাপত্তা প্রদানে কাজ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
১২ ফেব্রুয়ারী ঐতিহাসিক গণতান্ত্রিক উত্তোরণের পর থেকে সবাই মুক্ত, স্বাধীন। আসুন অতীতের বিভেদ বিভাজন ভুলে, সবাই ঐক্যবদ্ধভাবে গফরগাঁও গড়ি-ও- পাগলা থানা কে মডেল শহর হিসেবে হিসেবে গড়ে তুলি।
করবো কাজ, গড়বো দেশ
সবার আগে বাংলাদেশ।(কপি)
এভাবেই তার মন্তব্য পেশ করেন এবং গফরগাঁও উপজেলাবাসীকে শান্ত থাকার জন্য আহ্বান জানান গফরগাঁওয়ের জন নেতা আখতারুজ্জামান বাচ্চু জাতীয় সংসদ সদস্য।
নির্বাচনের পরের অবস্থা সামাজিক হাল হকিকত নিয়ে গফরগাঁও উপজেলার ছাত্রদলের আহবায়ক মুক্তার হোসেনের কাছে জানতে চাইলে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউরহমানের আদর্শের রাজনীতি করি। তার আদর্শকে হৃদয়ে ধারণ করে সব সময় পথ চলতে চেষ্টা করি।
নিশ্চয়ই আমরা প্রতিহিংসার রাজনীতি করি না আমাদের নেতা নবনির্বাচিত এমপি জনাব আখতারুজ্জামান বাচ্চু মহোদয় তিনি তাহার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বাড়ি বাড়ি গিয়ে ভালোবাসার যে নজির স্থাপন করেছেন তাহাই হল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ।
নির্বাচনের পরে বা পূর্বে অনেকেই গুজব ছড়িয়েছে প্রকৃত জিয়ার আদর্শের সৈনিক।কেহ চাঁদাবাজি টেন্ডারবাজি করে নাই। ১২ ই ফেব্রুয়ারি নির্বাচনের পর কিছু গুজব ছড়িয়েছিল আমরা নাকি কারো সাথে অসৎ আচরণ করেছি আমি দৃঢ় প্রতিজ্ঞা করে বলছি আমি বা আমার ছাত্রসংগঠনের কোন নেতা কর্মী চাঁদাবাজি করেছে বা চাঁদা দাবি করেছে কারো দোকানপাট বন্ধ করেছে প্রমাণ করতে পারেনাই আমি অবশ্যই জবাব দিহিতার অন্তর্ভুক্ত।
তিনি আরো বলেন আমি আমার সকল নেতাকর্মীদের বলে দিয়েছি কোথাও কোন অঘটন ঘটলে আমাকে যেন তাৎক্ষণিক অবগত করা হয়,এবং ছাত্রদলের সবাইকে সজাগ থাকার জন্য বলে দিয়েছি। আমার নেতা জনাব আখতারুজ্জামান বাচ্চু এমপি মহোদয় কঠোর নির্দেশ দিয়েছেন এবং বলেছেন অন্যায় যেই করবে সে যেই হোক অন্যায় কারীর শাস্তি পেতেই হবে।
এক প্রশ্নের জবাবে ছাত্রনেতা শারফুল খান বলেন মুক্তার হোসেন ভাইয়ের নামে যে গুজব ছড়ানো হয় তা মোটেও সত্য নয়।তিনি আমাদেরকে সব সময় কঠিন থেকে কঠিনতর নির্দেশ দিয়ে থাকেন যেন কারো কোন ক্ষতি না হয়।অনেকেই প্রতিহিংসার বসবতি হয়ে গুজব ছড়াচ্ছে । জনগণকে সজাগ থাকার জন্য আমাদের নেতার নির্দেশ। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সাথে সাথে যেন আমরা উপর মহলকে জানিয়ে দেই এভাবেই আমাদেরকে নির্দেশ দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin