শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা : প্রধান আসামি নূরাসহ গ্রেপ্তার ২ গফরগাঁওয়ে ইটভাটায় লড়ি চাপায় শিশুর মৃত্যু শাস্তির দাবিতে মানববন্ধন খাল খননে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তালতলীর হাজার কৃষক অমর একুশে বইমেলার উদ্বোধন দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি বছরের ফিতরার হার নির্ধারণ জানুয়ারিতে ২২৭১ কোটি মূল্যের সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করল দুদক পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা : প্রধান আসামি নূরাসহ গ্রেপ্তার ২

Reporter Name / ১ Time View
Update : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:২৬ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক: নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা মামলায় গ্রেপ্তার আহম্মদ আলী দেওয়ানকে ইউনিয়ন বিএনপির সহ সভাপতির পদ থেকে বহিষ্কার করেছে সদর উপজেলা বিএনপি।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো: ইকবাল হোসেন সাক্ষরিত দলীয় চিঠিতে এ তথ্য জানানো হয়।

এদিকে এ মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরাকে গাজীপুরের মাওনা থেকে ও হযরত আলী নামে আরও এক আসামিকে ময়মনসিংহের গৌরিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মো: আব্দুল্লাহ আল ফারুক।

এর আগে, শুক্রবার দুপুরে এ মামলার ৫ আসামি গ্রেপ্তারের তথ্য দেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। এ নিয়ে কিশোরী হত্যা মামলার মোট ৯ আসামির মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin