মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নর্থচ্যানেল ইউপিতে চেয়ারম্যান পদে স্বতন্ত্র পদপ্রার্থী মোস্তাকুজ্জামান ভোট প্রার্থনা করে যাচ্ছেন

Reporter Name / ১৯৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩, ৩:৫৪ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
আগামী ১৬ই মার্চ ২০২৩ ইং ফরিদপুর সদর উপজেলায় ১১টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচনে নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র পদপ্রার্থী (বর্তমান চেয়ারম্যান) মোস্তাকুজ্জামান মোস্তাক নির্বাচনী প্রচারণা করে যাচ্ছেন। ভোটারদের দারে দারে ভোট চেয়ে বেড়াচ্ছেন তিনি ও তার কর্মী সমর্থকেরা।
মোস্তাকুজ্জামান মোস্তাক জানান,  ২৮শে ফেব্রুয়ারী প্রতীক পাওয়ার পর তার কাঙ্ক্ষিত প্রতীক প্রচার করবেন। তিনি বলেন, আমি নিজে দুইবার নর্থচ্যানেল ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়ে বর্তমান সময় পর্যন্ত এ এলাকার জনগণের সেবা করে যাচ্ছি। আমার পরিবারের পূর্ব পুরুষেরাও এ সেবা করে গেছে। আমার দাদা মরহুম সিরাজউদ্দীন মাতুব্বর ছিলেন জেলা পরিষদের সদস্য। আমার বাবা মরহুম রোকন উদ্দীন দুইবার চেয়ারম্যান হয়েছিলেন। চাচা মরহুম ওসমান গনি একবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। আমার পূর্ব পুরুষেরা এ এলাকার জনগণের সেবা করে গেছেন। তারই ধারাবাহিকতায় আমিও জনগণকে সেবা দিয়ে যাচ্ছি। আমার আশা এবারও এলাকাবাসী আমাকে ভোট দিয়ে তৃতীয়বারের মত চেয়ারম্যান নির্বাচিত করবেন। তিনি আরও বলেন ফরিদপুর প্রশাসন খুবই ভালো। তাদের প্রতি আমার দাবি তারা যেন সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন পরিবেশ তৈরি করেন। আমার এলাকাটি নদী ভাঙ্গন।
নদীর পূর্ব পাড়ে চারটি ওয়ার্ড ঝুঁকিপূর্ণ। আমি প্রশাসনের কাছে দাবি করছি এ বিষয়গুলো প্রশাসন নজর রাখবে।
এ সময় কর্মীবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ ফজল শেখ, হান্নান শেখ, রহমান শেখ, আলাউদ্দিন, বিল্লাল, হেলাল উদ্দিন শেখ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin