সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক গৌরীপুরে রাস্তা সংক্রান্ত বিরোধে হামলা, আহত ৩ তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা : প্রধান আসামি নূরাসহ গ্রেপ্তার ২ গফরগাঁওয়ে ইটভাটায় লড়ি চাপায় শিশুর মৃত্যু শাস্তির দাবিতে মানববন্ধন খাল খননে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তালতলীর হাজার কৃষক অমর একুশে বইমেলার উদ্বোধন দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি বছরের ফিতরার হার নির্ধারণ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নাজমুলকে দায়িত্ব থেকে অব্যাহতি দিচ্ছে বিসিবি

Reporter Name / ৮৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামকে বোর্ডের সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার এক অনলাইন সভায় এই সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বিসিবির সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এম নাজমুল বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন। তাকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। তবে বিসিবির পরিচালক পদে বহাল থাকতে যাচ্ছেন তিনি।

এর আগে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (কোয়াব) এক সংবাদ সম্মেলন করে এম নাজমুলের অপসারণ দাবি করেছে। কোয়াব জানিয়েছে, ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলকে অব্যাহতি দেওয়ার নিশ্চয়তা পেলেই কেবল তারা খেলায় ফিরবেন। বুধবার বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে কটাক্ষ করেন। তিনি জানান, টি-২০ বিশ্বকাপে দল পাঠানো না হলে ক্রিকেটাররা কোন ক্ষতিপূরণ পাবে না। কারণ এতো বছর তারা ক্রিকেট খেলে কোন শিরোপা জিততে পারেনি, অনেক সময় খারাপ খেলেছে, তাদের পেছনে কোটি কোটি টাকা খরচ করা হয়েছে, খারাপ খেললে তো তাদের পারিশ্রমিক কেটে নেওয়া হয়নি।

তার এমন মন্তব্যের প্রেক্ষিতে সব ধরনের খেলা বয়কটের হুমকি দেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের সংগঠন কোয়াব বুধবারই অনলাইনে এক সংবাদ সম্মেলন করে জানায়, এম নাজমুল পদত্যাগ না করা পর্যন্ত তারা কোন ধরনের ম্যাচ খেলবেন না। এ সময় কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, এম নাজমুল ক্রিকেটারদের বার বার অসম্মান করে কথা বলেছেন।

বৃহস্পতিবার বিপিএলের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সূচি অনুযায়ী, প্রথম ম্যাচটি মাঠে গড়ায়নি। কারণ ম্যাচ শুরুর আগ পর্যন্ত বোর্ড পরিচালক নাজমুল পদত্যাগ করেননি। দিনের প্রথম ম্যাচটি দুপুর ১টায় শুরু হওয়ার কথা ছিল। মিঠুন আজকের সংবাদ সম্মেলনে জানান, নাজমুলকে বোর্ড থেকে অপসারণের নিশ্চয়তা পেলে তারা দ্বিতীয় ম্যাচটি খেলার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin