মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নানা আয়োজনে নেত্রকোনায় নিউজ টুয়েন্টিফোরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Reporter Name / ২৩৮ Time View
Update : রবিবার, ৩০ জুলাই, ২০২৩, ১১:৪০ পূর্বাহ্ন

আব্দুর রহমান, নেত্রকোনাঃ

সংবাদভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন নিউজ টুয়েন্টিফোর ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষে নেত্রকোনায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।

আজ (৩০ জুলাই) রবিবার দুপুরে নিউজ টুয়েন্টিফোর টেলিভিশন এর নেত্রকোনা প্রতিনিধি সোহান আহমেদ কাকনের আয়োজনে জেলা প্রেসক্লাব হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক ও সুজন সভাপতি শ্যামলেন্দু পাল।

বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাংবাদিক, আলপনা বেগমের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু।

এসময় দীর্ঘ এই পথ চলায় নেত্রকোনার বিভিন্ন সমস্যা সম্ভাবনা তুলে ধরে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় নেত্রকোনার সাংবাদিক ও টেলিভিশন কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শাহেদ পারভেজ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, পুলিশ সুপার মোঃ ফয়েজ আহমেদ, সদর উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মানিক, নেত্রকোনা পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলমসহ আরও অনেকেই।

এরআগে শুভেচ্ছা বক্তব্য দেন নিউজ টুয়েন্টিফোর এর নেত্রকোনা সংবাদকর্মী সোহান আহমেদ কাকন। এছাড়াও বক্তব্য রাখেন, যমুনা টেলিভিশনের সাংবাদিক কামাল হোসেন, প্রথম আলোর সাংবাদিক পল্লব চক্রবর্তী, মাইটিভি সাংবাদিক আনিছুর রহমান, বাংলা নিউজের সাংবাদিক আব্দুর রহমান, দেশ টিভির সাংবাদিক মাহমুদুল হাসান সংস্কৃতিকর্মী মনোয়ার হোসেন মামুন, পূর্বধলার মৎস্য ব্যবসায়ী মাহাবুবুল আলম মাসুমসহ আরও অনেকেই।

এ সময় বক্তারা টেলিভিশনটির উত্তর উত্তর সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

ঘন্টাব্যাপী চলা আলোচনা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ যুবলীগ, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা অংশগ্রহণ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin