মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারে এমন অপতৎপরতা কঠোর হস্তে দমন করার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার যারা নারীদের অসম্মান করে, তাদের হাতে দেশ নিরাপদ নয় : তারেক রহমান সাবেক মন্ত্রী আমুর ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ পৌর মেয়র সহ নির্দোষ আওয়ামী লীগ নেতাকর্মীদের  মুক্তি চাইলেন স্বতন্ত্র প্রার্থী  প্লট দুর্নীতির দুই মামলা শেখ হাসিনার ১০ ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড চলতি মাসে টানা দু’দিন বন্ধ থাকবে ব্যাংক জনিকা জনক”কবি, তাসলিমা রিনা নির্বাচনে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষ খুনের রাজনীতি আমরা ঘৃণা করি : শফিকুর রহমান নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়ার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নিজের বাড়িতে হেনস্তার শিকার হয়েছিলেন সোহিনী

Reporter Name / ১৪২ Time View
Update : শুক্রবার, ২৪ মে, ২০২৪, ৮:০২ পূর্বাহ্ন

বিনোদন ডেস্ক: টলিউড অভিনেত্রী সোহিনী সরকার ধরাবাঁধা ছক ভেঙেছেন, নিজের মতো গড়েছেন নিয়ম। নিজের জীবন, নিজের স্বাধীনতা— এ মন্ত্রেই বিশ্বাসী তিনি। তাই তো ব্যক্তিগত জীবনে কয়েকজনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে তুমুল আলোচনায় উঠে এসেছেন। আর এসব নিয়ে বরাবরই খোলামেলা কথা বলতে দেখা গেছে তাকে।

তবে সোহিনী সরকার তার নিজের বাড়িতে একবার হেনস্তার শিকার হয়েছিলেন। অতীতের সেই ঘটনা নিয়ে এবার মুখ খুললেন এই অভিনেত্রী। ঘটনার বর্ণনা দিয়ে সোহিনী সরকার ভারতীয় একটি গণমাধ্যমে বলেন, ‘আমার পাশের ফ্ল্যাটে এক ইলেকট্রিশিয়ান এসেছিল। আমি ওখানে ঝুঁকে দাঁড়িয়ে কিছু একটা বলছিলাম। হঠাৎ কেউ একজন আমার পেছনে চিমটি কেটে চলে যায়! ভাবুন একবার, আমার বাড়িতে দাঁড়িয়ে এই ধরনের ঘটনা ঘটল আমার জীবনে।’

চিমটি কেটে চলে যাওয়া ব্যক্তিকে ডেকে, কষিয়ে থাপ্পড় মারবেন, সেই সময়ও পাননি সোহিনী। কারণ ঘটনার আকস্মিকতায় উপলব্ধি করতেই দেরি হয়ে গিয়েছিল তার। ততক্ষণে সেই ব্যক্তি উধাও।এ ঘটনার পর মানসিকভাবে ভালো ছিলেন না সোহিনী। তা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘ঘটনার পর সারারাত ঘুমোতে পারিনি। প্রতিক্রিয়া স্বরূপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করেছি। কিছুক্ষণ পরপর ঘৃণার উদ্রেক হয়েছে।’যেসব ব্যক্তি এ ধরনের ঘটনা ঘটায় তাদেরকে সমাজের যেকোনো ক্ষেত্র থেকে বিতাড়িত করা উচিত বলে মনে করেন সোহিনী সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin