বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নির্বাচনে না আসার ভুলের খেসারত বিএনপিকে দিতে হবে: ওবায়দুল কাদের

Reporter Name / ১০৮ Time View
Update : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪, ৯:০২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে, তার খেসারত তাদের সামনে দিতে হবে। অচিরেই তারা টের পাবে রাজনীতিতে কতটা সংকুচিত। তারা জনগণের কাছে নালিশ না দিয়ে বিদেশিদের কাছে নালিশ দিতে স্বাচ্ছন্দ্যবোধ করে।”

তিনি বলেন, “অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে এবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন ভন্ডুল করতে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র হয়েছিল। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে ভয় করেনি। সাহস নিয়ে দৃঢ়তার সঙ্গে তিনি চক্রান্ত মোকাবিলা করেছেন। বিশ্বে দীর্ঘস্থায়ী নারী প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়েছেন।”

সোমবার দাগনভূঞা-বসুরহাট সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয়লেনে উন্নীত করা হবে। এর দুই পাশে দুটি সার্ভিস লেন হবে। অদূর ভবিষ্যতে এলিভেটেড এক্সপ্রেস ওয়েতে উন্নীত করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।”

এসময় উপস্থিত ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী, জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতনসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin