শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নির্বাচন ঘিরে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই: আইজিপি

Reporter Name / ৯১ Time View
Update : সোমবার, ১ জানুয়ারী, ২০২৪, ৮:০১ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে এখন পর্যন্ত কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। পুলিশ প্রধান বলেন, নির্বাচন ঘিরে এখন পর্যন্ত কোনো শঙ্কা বা অন্য কোনো পরিস্থিতি নেই। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আশা করছি ভোটাররা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন।সোমবার (১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে রংপুরে বাংলাদেশ পুলিশ অফিসার্স মেসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

৭ তারিখে ভোটারদের নির্বিঘ্নে কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেন, এ দেশের মানুষ শান্তিপ্রিয়। এই নির্বাচনে বিগত সময়ের মতো জনপ্রতিনিধি, সাংবাদিকসহ আপামর সকলেই আমাদের সহযোগিতা করবেন। কেউ ভোট বানচালের চেষ্টা করলে তা নস্যাৎ করার সামর্থ্য পুলিশের আছে জানিয়ে আইজিপি বলেন, কেউ ভোট বানচালের চেষ্টা করলে কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে তা নস্যাৎ করার সামর্থ পুলিশের আছে।

এ সময় রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান, জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে আইজিপি নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে রংপুর বিভাগের সকল পর্যায়ের পুলিশের কর্মকর্তার সঙ্গে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin