ডেস্ক রিপোটঃ নেতাকর্মীদের প্রতি জরুরি নির্দেশনা সম্প্রতি লক্ষ্য করছি যে কিছু নেতাকর্মী উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচনে নিজেদেরকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করে পোস্টার ও ফেস্টুন করছেন। পোস্টার ও ফেস্টুন না লাগানোর জন্য এবং ইতোমধ্যে লাগানো পোস্টার-ফেস্টুন রাস্তাঘাট থেকে অপসারণ করার জন্য দলের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। আমার ছবি ব্যবহার করে কেউ ব্যক্তিগত প্রচারণা চালাবেন না।ঐক্যবদ্ধভাবে দলের জন্য, দেশের জন্য, মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করুন।সবাইকে ধন্যবাদ।
এভাবেই পোষ্ট করলেন জন বান্ধব নেতা আকতারুজ্জামান বাচ্চু জাতীয় সাংসদ সদস্য।