সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক গৌরীপুরে রাস্তা সংক্রান্ত বিরোধে হামলা, আহত ৩ তেহরানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল নরসিংদীতে কিশোরী ধর্ষণের পর হত্যা : প্রধান আসামি নূরাসহ গ্রেপ্তার ২ গফরগাঁওয়ে ইটভাটায় লড়ি চাপায় শিশুর মৃত্যু শাস্তির দাবিতে মানববন্ধন খাল খননে ভাগ্য বদলের স্বপ্ন দেখছেন তালতলীর হাজার কৃষক অমর একুশে বইমেলার উদ্বোধন দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় সরকার : প্রধানমন্ত্রী টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চলতি বছরের ফিতরার হার নির্ধারণ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নেত্রকোনা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরামের বার্ষিক সভা ও কম্বল বিতরণ

Reporter Name / ১৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬, ২:৪৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার জেলা টেলিভিশন ও অনলাইন সাংবাদিক ফোরামের উদ্যোগে নেত্রকোনায় বার্ষিক সভা ও কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা পৌর শহরের সাতপাই চক্ষু হাসপাতাল রোডস্থ ফোরামের অস্থায়ী কার্যালয় সংলগ্ন মাঠে বার্ষিক সভা শেষে শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে খাবার ও কম্বল বিতরণ করা হয়।

ফোরামের সাধারন সম্পাদক নিউজ টুয়েন্টিফোরের সাংবাদিক সোহান আহমেদ কাকন এর সঞ্চালনায় বার্ষিক সভায় সভপতিত্ব করেন ফোরামের সভাপতি ডিবিসি নিউজের সাংবাদিক রাকিবুল ইসলাম লিমন।

অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহন করেন। এ সময় বক্তারা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পরে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল ও খাবার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin