সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নেত্রকোনার কলমাকান্দায় মোটরসাইকেলের ধাক্কায় আইসক্রিম বিক্রেতার মৃত্যু

Reporter Name / ১৪১ Time View
Update : মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৩:৩২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:
নেত্রকোনার কলমাকান্দায় মোটরসাইকেলের ধাক্কায় ইদ্রিস আলী (৬০) নামের আইসক্রিম বিক্রেতা নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেল চালক রনি (১৯) গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে।

রবিবার(৪ মে) বিকেলে পাঁচগাঁও সীমান্ত সড়কের রামনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইদ্রিস আলী উপজেলার রংছাতি ইউনিয়নের মৌতলা গ্রামের আব্দুল করিমের ছেলে আর চালক রনি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার চান্দালিপাড়া গ্রামের হান্নান মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইদ্রিস আলী বাইসাইকেল করে আইসক্রিম বিক্রি শেষে বিকেলে বাড়ি ফিরছিলেন। কলমাকান্দা-পাঁচগাও সীমান্ত সড়কের রামনাথপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুত গতির মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের পাশে ছিটকে পড়ে যায় এবং মোটরসাইকেল চালক রনি ও সঙ্গে থাকা আরোহীও সড়কের পাশে পড়ে আহত হন। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক ইদ্রিস আলীকে মৃত ঘোষণা করেন এবং আহত রনিকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

কলমাকান্দা থানার ওসি ফিরোজ হোসেন বলেন, নিহত ইদ্রিস আলীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুুতি চলছে। আহত চালক ও আরোহী পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin