বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল নেত্রকোনার মদন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি উদ্বোধন প্রাণিসম্পদ দপ্তরের  সাহাবাদের ২৫ টি প্রশ্ন এবং রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর। স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নেত্রকোনার মদন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Reporter Name / ১১ Time View
Update : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ন

মদন(নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনা জেলার মদন উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলা প্রশাসন, স্থানীয় নেতৃবৃন্দ, সুধীজন ও প্রেসক্লাব সদস্যদের নিয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) ২১ রমজান সন্ধ্যায় উপজেলা প্রেসক্লাবে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারি কমিশনার(ভূমি) শাউলিন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, মদন হাসপাতালের আবাসিক ডাঃ তায়েব হাসান, উপজেলা কৃষি অফিসার মাহমুদুল হাসান, পৌর বিএনপি সভাপতি কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক শেখ আব্দুল কাদির, বিএনপি নেতা মির্জা রমজান আলী, ফজলে এলাহী টুটন, সামছুল আলম লালু, যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, এমপির ব্যাক্তিগত কর্মকর্তা মাহমুদুল হাসান, প্রেসক্লাবের সদস্য-সহযোগী সদস্য, আলেম-উলামা, বিভিন্ন গণমাধ্যম সংগঠনের সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মদন প্রেসক্লাবের সভাপতি আল মাহবোব আলম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জ্বল।
অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি আনোয়ার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin