মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নেত্রকোনায় প্রশিক্ষণ শেষে ১৯ জন  মহিলার মাঝে সেলাই মেশিন বিতরণ

Reporter Name / ১২৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ২:০৬ অপরাহ্ন

আব্দুর রহমান স্টাফ রিপোর্টারঃ

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে তিন মাস ব্যাপী প্রয়োজনীয় প্রশিক্ষণ শেষে ১৯ জন দুস্থ, অসহায় ও বিধবা মহিলার মাঝে ১৯টি সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

আজ (২৯ আগস্ট)  বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে রূপালী মহিলা উন্নয়ন সংস্থা এই সেলাই মেশিন বিতরণ করেন। রূপালী মহিলা উন্নয়ন সংস্থা’র সভাপতি আসমা আক্তার সেতুর সভাপতিত্বে সংস্থার নির্বাহী পরিচালক হোসনে আরা বেগমের সঞ্চালনায় সেলাই মেশিন বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া তাকাসসুম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ননী গোপাল সরকার, প্রেসক্লাবের সদস্য সচিব ম. কিবরিয়া চৌধুরী হেলিম ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন।

অনুষ্ঠানে বক্তারা, সমাজের পিছিয়ে পড়া, দুস্থ অসহায় মহিলাদেরকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে এই ধরণের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রতিটি এনজিও’র উচিত আরো বেশী সংখ্যক যুবতী ও নারীকে প্রশিক্ষনের আওতায় নিয়ে এসে সেলাই মেশিন বিতরণের মাধ্যমে নিজের পালে দাঁড়াতে সহায়তা করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin