সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনামঃ
সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নেত্রকোনায় প্রায় ১৩ কে‌জি গাঁজাসহ এক গাঁজা ব্যবসায়ী আটক

Reporter Name / ২৬৯ Time View
Update : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩, ৩:০৪ অপরাহ্ন

আব্দুর রহমান স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনা ম‌ডেল থানা পুলিশ গত রবিবার রাতে ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৩ কে‌জি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।

নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ খন্দকার শাকের আহমেদ জানান, গোপন সংবাদ ভিত্তিতে মডেল থানার এস আই আব্দুল্লাহ আল ফাহাদের নেতৃত্বে একটি টিম গতকাল রবিবার রাত ১০টার দিকে হোসেনপুরস্থ আন্তঃজেলা বাসস্ট্যান্ডে (ঢাকা বাসস্ট্যান্ড) এলাকায় শাহ্ জালাল বাস কাউন্টারের সামনে থেকে এক ব্যাক্তিকে আটক করে। পরে তার কাধে বহন করা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে পলিথিনে মোড়ানো পাঁচটি পেকেট থেকে ১২ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত ব্যাক্তির নাম মোঃ কামরুল হাসান (৪১)। সে ব্রাম্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মনকাসাইর গ্রামের মৃত অফিজ উদ্দিন ভুইঞার পুত্র।

এ ব্যাপারে এস.আই আব্দুল্লাহ আল ফাহাদ বাদী হয়ে আটক কামরুল হাসানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin