মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নেত্রকোনায় বিজিবি’র দুস্থ ও দরিদ্রদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ

Reporter Name / ২০২ Time View
Update : বুধবার, ১২ এপ্রিল, ২০২৩, ৩:৫২ অপরাহ্ন

আব্দুর রহমান, স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনায় মাসব্যাপী গরীব ও অসহায় মানুষের মাঝে ইফতার এবং রাতের খাবার বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১২ এপ্রিল) বিকেলে নেত্রকোণা জেলা সদরের পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নেত্রকোণা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর ব্যবস্থাপনায় এ ইফতার বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুর রহমান, পিএসসি।

এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় বর্ডার গার্ড বাংলাদেশ দেশের প্রত্যন্ত অঞ্চল হতে শুরু করে সারাদেশে দুস্থ ও দরিদ্রদের মাঝে মাসব্যাপী ইফতার বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে আজ আমরা এ ইফতার বিতরণ করছি। রমজান সংযমের মাস। এই মাস আমাদের সংযমের পাশাপাশি ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। সবার সঙ্গে ইফতারি ভাগ করে নেয়াটা অত্যন্ত আনন্দের। বর্ডার গার্ড বাংলাদেশ সব সময় সমাজের অসহায় এবং হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin