আব্দুর রহমান স্টাফ রিপোর্টারঃ
নেত্রকোনায় সামাজিক সংগঠন ‘বন্ধুযোগ’-এর উদ্যোগে পবিত্র কুরআন খতম, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন সংগঠনটি স্বাগতিক সম্পাদক প্রকৌশলী জাকিরুল ইসলাম সরকার।
আয়োজকরা জানান, ২০০৩ সাল থেকে ‘বন্ধুযোগ’ আর্তমানবতার সেবায় কাজ করে আসছে এবং ভবিষ্যতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি প্রকৌশলী মোহাম্মদ বেনজীর হোসেন খান, সাধারণ সম্পাদক প্রকৌশলী রুমান কবীর পারভেজসহ জেলাপর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মাজহারুল হক
Email: news.pratidinerbangladesh@gmail.com
ফোনঃ 01752-388928
প্রধান কার্যালয়ঃ লেভেল ১৫/এ, ১২ সোনারতরী টাওয়ার, বাংলামোটর, ঢাকা।
Copyright © 2026 প্রতিদিনের বাংলাদেশ. All rights reserved.