শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুষ্টিয়া ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত আটক মদনে বোরো ধানক্ষেত নষ্ট করা নিয়ে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের ৫ সদস্যের আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন ঐকবদ্ধভাবে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব: প্রধানমন্ত্রী পদ্মায় বাস ডুবি: সেই পরিবহনের রেজিস্ট্রেশন স্থগিত কালোবাজারিরা তেল মজুত করে সংকট সৃষ্টির চেষ্টা করছে: জ্বালানিমন্ত্রী ফেরিঘাটে বাস দুর্ঘটনা, দৌলতদিয়ায় আজও চলছে উদ্ধার অভিযান সাবেক এমপি জিন্নাহ গ্রেপ্তার মানুষের পাশে দাঁড়িয়ে হৃদয় জয় সম্মাননায় ভূষিত সৈয়দ মাকসুদুল হক মদনে সীমানা বিরোধে বাড়িতে হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নেত্রকোনা তৃণমূলে জনসভায় কেন্দ্রীয় নেতা আহমদ হোসেন

Reporter Name / ২৩২ Time View
Update : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৫:২২ অপরাহ্ন

আব্দুর রহমান, স্টাফ রিপোর্টারঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ন্যায় নেত্রকোনায়ও শান্তি সমাবেশ, জনসভা, কর্মী সমাবেশসহ নানা কর্মসূচি পালন করছে জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এরই অংশ হিসেবে গতকাল রবিবার বিকেলে পূর্বধলা উপজেলার খলিশাউর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ইসুলিয়া বাজারে এক জন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন আওয়ামী লীগ নেতা চাঁন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পূর্বধলার কৃতি সন্তান বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন।

এসময় তিনি বলেন, আমরা সন্ত্রাসের রাজনীতি চাইনা। রাজাকার আল বদরের বাংলাদেশ আর চাইনা। দেশকে সন্ত্রাস মুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আগামী নির্বাচনকে ঘিরে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করতে মাঠে রয়েছে আওয়ামী লীগ।
জনসভায় যোগদানকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

সেইসাথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী করার আহ্বান জানান তিনি।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ৩১৮ সংসদীয় আসনের সংরক্ষিত সদস্য জাকিয়া পারভীন খানম মনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin