মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নেত্রকোনা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালকের  বিরুদ্ধে আনীত অভিযোগের নিন্দা ও প্রতিবাদ

Reporter Name / ১৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ২:০১ অপরাহ্ন

আব্দুর রহমান স্টাফ রিপোর্টারঃ

নেত্রকোনা জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান খান এর বিরুদ্ধে কতিপয় কর্মচারীর আনীত মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর অভিযোগের ব্যাপারে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জেলার সকল উপজেলার অফিস তথা মাঠ কর্মচারীরা।

আজ (২৯ আগস্ট)  বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের চক পাড়াস্থ জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।জেলা পরিবার পরিকল্পনা অফিসের সহকারী পরিচালক ডাঃ ফিরোজ খান পাঠানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপ পরিচালক মোঃ মনিরুজ্জামান খানের বিরুদ্ধে মিথা, বানোয়াট ও বিভ্রান্তিকর অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন  ডাঃ কৃপানাথ পাল, হাবিবুর রহমান, ডাঃ তিলোত্তমা ম্রং,  আব্দুল্লাহ ও অমিত হাসানসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। এ সময় বক্তারা বলেন, গত ২৮ আগষ্ট কতিপয় কর্মচারী ঘুষ, দুর্নীতি ও হয়রানিমুক্ত অফিসের দাবীতে এবং জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান খানের বিরুদ্ধে নানাবিধ অভিযোগ আনয়ন করে বিক্ষোভ করে। এরই আলোকে আজ বৃহস্পতিবার দুপুরে সকল উপজেলার কর্মকর্তা ও কর্মচারীরা গতকালের অভিযোগের বিষয়টি মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কার্যক্রমকে গতিশীল করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin