রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
কেরোসিন ঢেলে একই পরিবারের ছয় সদস্যকে কেরোসিন ঢেলে একই পরিবারের ছয় সদস্যকে পুড়িয়ে হত্যার চেষ্টা ফতেপুর ইউপি চেয়ারম্যানের নিজ অর্থায়নে বাঁধ সংস্কার, বোরো ফসল রক্ষা আকবর শাহে পুলিশের জালে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী মদন পৌরসভায় ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প গফরগাঁওয়ে চাচি-ভাতিজার ‘অবৈধ সম্পর্ক”অভিযোগে টাকার বিনিময়ে ধামাচাপা মুলাদীতে ইউপি সদস্য সুমন ঘরামীর বাড়ি থেকে ৮০০ লিটার ডিজেল ও ১টন সরকারি চাল জব্দ, ৫ হাজার টাকা জরিমানা ছাত্রের কেন মন খারাপ “আলমগীর মাহমুদ ঝালকাঠিতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠিত গৌরীপুরে মাছবাহী ট্রাকের ধাক্কায় নিহত০১ হাওরে আগাম বন্যার পানি, বোরো ফসল রক্ষায় মাঠে বিএনপি নেতারা
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

নেত্রকোনা সীমান্তে টাস্কফোর্স অভিযানে প্রায় ৪৭ লক্ষ টাকার সুপারী জব্দ

Reporter Name / ২৫৩ Time View
Update : মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২, ৫:২৩ অপরাহ্ন

আব্দুর রহমান, নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) কর্তৃক সীমান্তে চোরাচালান বিরোধী টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ৪৬, ৬৫,৬০০/- টাকার বিপুল পরিমাণে বাংলাদেশী সুপারী জব্দ করা হয়েছে।

গতকাল সোমবার (২৬ ডিসেম্বর) কলমাকান্দা উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবুল হাসেম এর নেতৃত্বে সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টা হতে রাত ১১ টা ১৫ মিনিট পর্যন্ত টানা ৫ ঘন্টা অভিযান পরিচালনা করা হয়।

পরে মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন নেত্রকোনা ব্যাটালিয়নের অধিনায়ক মেজর গাজী মুহাম্মদ সালাহ উদ্দিন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ জেলার কলমাকান্দা উপজেলার লেংঙ্গুড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ভারতের মেইন পিলার ১১৭৪ হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘কাঠালবাড়ী’ নামক এলাকায় টাস্কফোর্স পরিচালনা করা হয়েছে।

উক্ত টাস্কফোর্স অভিযানে অত্র ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মুহাম্মদ সালাহ উদ্দিনের উপস্থিতিতে সহকারী পরিচালক মোঃ মুমিনুল ইসলাম এর সাথে লেংগুড়া কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ সেলিম ভূইয়াসহ ৩৫ জন বিজিবি সদস্য এবং ১ জন আনসার সদস্য অংশগ্রহণ করেন।

এসময় টাস্কফোর্স অভিযানে মালিকবিহীন অবস্থায় ২১৬ বস্তা বাংলাদেশী সুপারী জব্দ করা হয়। যার সিজার মূল্য ৪৬, ৬৫,৬০০/-(ছেচল্লিশ লক্ষ পঁয়ষট্টি হজার ছয়শত) টাকা। জব্দকৃত সুপারী নেত্রকোনা কাস্টমস্ অফিসে জমা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin