সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান সারা দেশে ১১-১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

পরকীয়ার স‌ন্দে‌হে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর বিষপান

Reporter Name / ১৪৩ Time View
Update : সোমবার, ১৯ মে, ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

মোঃ জিয়াউর রহমান স্টাফ রিপোর্টারঃ
কুষ্টিয়া সদর উপজেলায় পরকীয়া প্রেমের সন্দেহে রত্না খাতুন নামে এক গৃহবধূকে ছু‌রিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরু‌দ্ধে।
শ‌নিবারব (১৭ মে) বেলা ৩টার দি‌কে উপ‌জেলার হাটশ হ‌রিপুর ইউনিয়নের মে‌ছোপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটেছে। এদিকে স্ত্রী‌কে হত‌্যার পর মাহবুব আলম টুটুল (৩২) না‌মে ওই ব‌্যক্তি বিষপা‌ন ক‌রে ‘আত্মহত‌্যার’ চেষ্টা ক‌রে‌ন। তাকে হাসপাতা‌লে চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে। নিহত রত্না খাতুন (২৫) একই গ্রা‌মের আমোদ ম‌ল্লি‌কের মে‌য়ে।
স্থানীয় ও পু‌লিশ সূ‌ত্রে জানা গে‌ছে, রত্না খাতু‌নের সঙ্গে একই ইউনিয়নের বা‌হির বোয়ালদহ গ্রামের ওমর আলীর ছেলে মাহবুব আলম টুটু‌লের প্রায় ৯ বছর আগে বি‌য়ে হয়। তাদের সাত বছর বয়সী এক‌টি ছে‌লে সন্তান রয়েছে। ভ্রাম‌্যমাণ মশা‌রি বি‌ক্রেতা ছি‌লেন টুটুল
এতে সংসা‌রে অভাব অনটন লে‌গেই থাক‌ত। এক বছর আগে প্রথম স্বামীর সংসার ছে‌ড়ে রত্না খাতুন অন‌্যত্র বি‌য়ে ক‌রেন। সেখা‌নে‌ মাস খা‌নেক সংসার করার পর দ্বিতীয় স্বামীর সঙ্গেও তার বিবাহ বি‌চ্ছেদ হয়। এরপর এক সপ্তাহ আগে তি‌নি প্রথম স্বামী টুটু‌লের কা‌ছে ফি‌রে আসেন।নিহতের স্বজনেরা ব‌লেন, গত রোববার রত্না প্রথম স্বামীর সঙ্গে আবারও বি‌য়ে ক‌রেন।‌ বি‌য়ের পর শ্বশুর বা‌ড়ি‌তেই ছি‌লেন টুটুল। কিন্তু দ্বিতীয় স্বামীর সঙ্গে এখ‌নেও রত্নার সম্পর্ক আছে ব‌লে সন্দেহ কর‌তেন। এ নিয়ে প্রায় সময়ই তা‌দের মধ্যে ঝগড়া, বিবাদ লেগে থাকত।
আজ দুপু‌রেও দু’জনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে স্বামী টুটুল ধারা‌ল ছুরি দিয়ে বু‌কে ও পে‌টে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে স্ত্রী রত্নাকে। এরপর সে নি‌জেও বিষপান ক‌রে আত্মহত‌্যার চেষ্টা ক‌রে।
কুষ্টিয়া জেনারেল হাসপাতা‌লের আবা‌সিক চি‌কিৎসা কর্মকর্তা (আরএমও) হো‌সেন ইমাম ব‌লেন, মৃত অবস্থায় ওই গৃহবধূ‌কে হাসপাতা‌লে নি‌য়ে আসা হ‌য়ে‌ছিল। তার বু‌কে ও পে‌টে ধারা‌ল কিছু দি‌য়ে আঘাত করা হ‌য়ে‌ছে। যার কার‌ণে অতিরিক্ত রক্তক্ষর‌ণও ফুসফু‌সে আঘা‌তের কার‌ণে তার মৃত্যু হ‌য়ে‌ছে। এছাড়া ওই গৃহবধূর স্বামীও আত্মহত‌্যার চেষ্টা ক‌রে‌ছেন। তা‌কে ‌চি‌কিৎসা দেওয়া হ‌চ্ছে।
এ ব্যাপারে কুষ্টিয়া ম‌ডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হো‌সেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরকীয়া সম্পর্কের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ওই গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin