বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
লাইলাতুল কদরের রাতে আমল করতে এই গাইডলাইনটা দেখতে পারেন অসহায় বৃদ্ধার মুখে হাসি: ব্যক্তিগত অর্থায়নে নতুন ঘর নির্মাণ করে দিলেন নেত্রী অরজিনা পারভীন চাঁদনী মদনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক গফরগাঁওয়ে ‘মিথ্যা তথ্য প্রকাশের’ প্রতিবাদে মানববন্ধন নেত্রকোনায় খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মিরপুরে বহুতল ভবনে আগুন টঙ্গীতে রিয়েল এস্টেট ব্যবসায়ী কামরুজ্জামানকে হত্যাচেষ্টা হাদির হত্যাকারীদের ১৪ দিনের রিমান্ড
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

পরিবর্তন চাইলে ‘হ্যাঁ’ ভোট দিন : সাখাওয়াত হোসেন

Reporter Name / ৫৫ Time View
Update : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬, ৮:৪০ পূর্বাহ্ন

নৌপরিবহন এবং শ্রম-কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ক্ষমতার অপব্যবহার যারা করতে চাইবেন, তারা না ভোটের দিকে যাবেন। দেশের ভবিষ্যত গড়তে এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে হ্যাঁ-তে ভোট দিতে হবে। কোনো দল যদি না ভোটে অবস্থান নেয়, তারা রক্তের ওপর দাঁড়িয়ে রক্তের সঙ্গে বেঈমানি করছে।

বুধবার (২০ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও পৌরশহরের মির্জা রুহল মিলনায়তনে গণভোট প্রচারবিষয়ক মতবিনিময়সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে এসব মন্তব্য করেন তিনি। সাখাওয়াত হোসেন বলেন, ‘হ্যাঁ ভোট নিয়ে অপপ্রচার হচ্ছে। পরিবর্তন চাইলে হ্যাঁ-তে ভোট দিন। আপনাদের হাতে আপনাদের ভবিষ্যত। এরকম সুযোগ সবসময় পাবেন না।

সংবিধান পরিবর্তন করা যাচ্ছে না। সেজন্য আপনাদের কাছে আসা। আপনারা যদি হ্যাঁ ভোটকে বিজয়ী করতে পারেন, তবে পার্লামেন্টে গিয়ে জনপ্রতিনিধিরা কিছু করতে পারবে না।’ এ সময় অতিরিক্ত জেলা নাজমুল হক সুমন, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেনসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin