শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
পরিবর্তনের প্রত্যাশায় নেত্রকোনা পৌরসভার ৬ নং ওয়ার্ডে আলোচনায় তরুণ কাউন্সিলর পদপ্রার্থী শাওন ঝালকাঠি জেলা সাংবাদিক সমিতির সভাপতি শামীম, সাধারণ সম্পাদক শহিদুল কুষ্টিয়া মাথাভাঙা নদী থেকে মানসিক ভারসাম্যহীন নারীর মরদেহ উদ্ধার গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল নেত্রকোনার মদন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি উদ্বোধন প্রাণিসম্পদ দপ্তরের  সাহাবাদের ২৫ টি প্রশ্ন এবং রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর। স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

পহেলা বৈশাখে জঙ্গি হামলার আশঙ্কা নেই: র‌্যাব ডিজি

অনলাইন  ডেস্ক: / ১৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩, ৭:১৮ পূর্বাহ্ন

পহেলা বৈশাখে জঙ্গি হামলার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন র‌্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে রমনার বটমূলে পহেলা বৈশাখ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

র‌্যাব ডিজি বলেন, মঙ্গল শোভাযাত্রা বন্ধে উড়ো চিঠিটি আসলে কোনো জঙ্গি সংগঠনের হুমকি নয়, বরং আতঙ্ক ছড়াতে তৃতীয় কোনো ব্যক্তি এটা করেছে।

এম খুরশীদ হোসেন বলেন, সারা দেশে র‌্যাবের গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে, বৈশাখ উদ্‌যাপন শেষ না হওয় পর্যন্ত অব্যাহত থাকবে।

তিনি বলেন, নাশকতা ঠেকাতে টহল ও গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে। র‌্যাবের সব ব্যাটালিয়নকে সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে। গুজব ঠেকাতে সাইবার মনিটরিং টিমের কাজ শুরু হয়েছে বলেও জানান এম খুরশীদ হোসেন।

র‌্যাবপ্রধান বলেন, নারী দর্শনার্থীদের হেনস্তা ও যৌন হয়রানি ঠেকাতে আলাদা টিম গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin