বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

পিলখানায় হত্যাকাণ্ডের পেছনের ইতিহাস আমরা আজও জানি না: মঈন

Reporter Name / ১০৯ Time View
Update : রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪, ১:০০ অপরাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: ১৫ বছর আগে বিডিআর-এ যে শোকাবহ ঘটনা ঘটেছিল, সেই ক্ষত নিয়ে আজও বাংলাদেশের মানুষের বুকের রক্ত ঝরে পড়ছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আমরা আজও জানি না, এই ঘটনার পেছনের ইতিহাস কি। আমরা সেই শোক বয়ে নিয়ে বেড়াচ্ছি।

রোববার বনানী কবরস্থানে পিলখানায় সেনাহত্যাযজ্ঞে শহীদ সেনা কর্মকর্তাদের সমাধিতে বিএনপির শ্রদ্ধা ও ফাতিহা পাঠ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহের ঘটনা ঘটে। মঈন খান বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধেও এমন ঘটনা ঘটেনি যেখানে একই স্থানে একসঙ্গে ৫৭ জন সেনা অফিসারকে হত্যা করা হয়েছে। এই ঘটনা কীভাবে ঘটেছে, এই ঘটনার পেছনে কি ছিল? আজকে বাংলাদেশের মানুষ সেই সত্যি জানতে চায়।বাংলাদেশে প্রতিটি নাগরিক যেন সুষ্ঠু বিচারের মাধ্যমে ন্যায় বিচার পায় এমন প্রত্যাশা করেন মঈন খান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin