মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
রেজিস্ট্রেশন ফিসের নামে ৫০০ টাকা আদায়ের অভিযোগ,তদন্তের আশ্বাস ইউএনও’র ৫ আগস্টের পর কিছু নিরীহ লোককে আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের নতুন আইজিপি মোঃ আলী হোসেন ফকির ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটা সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গভীর রাতে মসজিদে আগুন সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধ: সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

পুলিশকে জনগণের আস্থা অর্জন করতে হবে : প্রধানমন্ত্রী

Reporter Name / ২০৭ Time View
Update : রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩, ৭:৩৪ পূর্বাহ্ন

অনলাইন  ডেস্ক:

পুলিশ বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৯ জানুয়ারি) রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীকে দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি জনগণের আস্থা অর্জন করতে হবে।

তিনি বলেন, ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশে পুলিশকেও স্মার্ট পুলিশ হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য সরকার সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করবে। সরকারপ্রধান বলেন, সাইবার ক্রাইম, জালিয়াতি, জঙ্গিবাদ প্রতিরোধে পুলিশ কাজ করে যাচ্ছে। করোনার সময়ও জীবনের ঝুঁকি নিয়ে তারা মানুষের সেবা করেছে।

শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ মেগা প্রকল্পের মাধ্যমে দেশের অবকাঠামোগত উন্নয়ন করেছে।

তিনি বলেন, বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করতে সরকার যখন কাজ করছে তখন একটি গোষ্ঠী বাংলাদেশকে পিছিয়ে দিতে উঠেপড়ে লেগেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin