শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

পোশাক শ্রমিকদের বিক্ষোভ

Reporter Name / ১২১ Time View
Update : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩, ৬:৩৬ পূর্বাহ্ন

বকেয়া ও বেতন বৃদ্ধির দাবিতে রাজধানীর মিরপুর ১১ নম্বরে সড়ক অবরোধ করেছে বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ শ্রমিক।

মঙ্গলবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা। পুলিশ বলছে, বেতন-ভাতা বাড়ানোর দাবিতে সকাল ১০টা থেকে মিরপুর ১১ নম্বর গোলচত্বরে ওই এলাকার বিভিন্ন পোশাক কারখানার প্রায় ৪ থেকে ৫শ শ্রমিক জড়ো হয়ে বিক্ষোভ করছেন।

অবরোধের কারণে ওই সড়কটি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ। ওই পথে না গিয়ে গাড়িগুলো বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে।

মিরপুর পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে থানা থেকে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গেছে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও আছেন। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin