বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
গণতন্ত্রের অতন্দ্র প্রহরী খালেদা জিয়া : মির্জা ফখরুল নেত্রকোনার মদন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত নেত্রকোনায় সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি উদ্বোধন প্রাণিসম্পদ দপ্তরের  সাহাবাদের ২৫ টি প্রশ্ন এবং রাসূলুল্লাহ (সাঃ) এর উত্তর। স্পিকার ও ডেপুটি স্পিকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি ​চট্টগ্রাম মঞ্চ সংগীত শিল্পী সংস্থার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বনির্ভর বাংলাদেশ গড়তে কোনো বিরোধ থাকতে পারে না: প্রধানমন্ত্রী গৌরীপুরে জাতীয় দুর্যোগ দিবস পালিত জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক সংসদ ভবনে সরকার দলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককের পদত্যাগের দাবিতে মানববন্ধন

Reporter Name / ১২৭ Time View
Update : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪, ৫:২৯ অপরাহ্ন

মোঃ মনির হোসেন স্টাফ রিপোর্টার : ময়মনসিংহের ত্রিশালে পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র দামের সীমাহীন অনিয়ম, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে তার পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির সাবেক-শিক্ষার্থী ও অভিভাবকসহ সচেতন এলাকাবাসী।
 রবিবার সকাল ১০ টার দিকে উপজেলার পোড়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের সামনে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার সীমাহীন স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দুর্নীতি ঢাকতে এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় ক্ষমতার অপব্যবহার করে দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করে আসছেন।
বক্তারা আরও বলেন বিদ্যালয়ের কর্মচারি নিয়োগে বিপুল পরিমাণ অর্থ লেনদেন, স্কুল মার্কেটের টাকা আত্মসাৎ,ফলজ ও বনজ শতাধিক বৃক্ষ নিধন,ভাড়া বাবদ বিলের টাকা, বাংলালিংক টাওয়ার থেকে এককালীন টাকা নেওয়া, বিদ্যালয়ের পুকুর ভাড়া, শিক্ষার্থীদের নিয়মিত ক্লাস না নিয়ে কোচিং প্রাইভেটের জন্য যায়গা তৈরি,সীমানা নির্ধারণ না করে প্রাচীর নির্মাণ করা,স্কুল মাঠে কোরবানির গরুর হাট বসিয়ে অর্থ আদায়, স্কুলের আয়কৃত টাকা কয়েকজন শিক্ষক ভাগ বাটোয়ারা করে নিয়ে নেন।
এ বিষয়ে কথা বললে প্রধান শিক্ষক অবিনাশ চন্দ্র দাম বলেন প্রতিষ্ঠানের ২০ টি বিষয় জানার জন্য আমার কাছে লিখিত আবেদন করেছে। মানব বন্ধনের বিষয়ে প্রশ্ন করলে বলেন ঐ বিষয়ে আমি কিছু জানিনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin