শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
শিরোনামঃ
আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ মদনে ১৮ দিনেও নিখোঁজ শিশু আরিয়ান, মানববন্ধনে জীবিত উদ্ধারের দাবি
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে অর্থনীতি প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে

নিজস্ব প্রতিবেদক / ১৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩, ৮:০৩ পূর্বাহ্ন

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে। বুধবার (৩১ মে) জাতীয় সংসদ ভবনে ‘বাজেট হেল্প ডেস্ক ২০২৩’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। স্পিকার বলেন, সংসদ সদস্যদের বাজেট সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসার উত্তর তথ্য-উপাত্তের মাধ্যমে কার্যকরভাবে প্রদানে বাজেট হেল্প ডেস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে।

তিনি আরও যোগ করেন, বাজেট বিষয়ক সুনির্দিষ্ট তথ্য সরবরাহের মাধ্যমে গঠনমূলক ও প্রাণবন্ত আলোচনায় অংশগ্রহণের জন্য সংসদ সদস্যদের উদ্বুদ্ধ করতে এ হেল্প ডেস্ক অগ্রণী ভূমিকা পালন করবে। শিরীন শারমিন চৌধুরী বলেন, সুদীর্ঘ তেরো বছর যাবত ধারাবাহিকভাবে বাজেট সেশনের পাশাপাশি বামু বাজেট সংক্রান্ত বিভিন্ন তথ্যাদি প্রদান করে আসছে।

এ সময় অনুষ্ঠানে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে ও অতিরিক্ত সচিব এম এ কামাল বিল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ডেলিগেশন অব দি ইউরোপিয়ান ইউনিয়ন টু বাংলাদেশের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি, ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট বিষয়ক মুখ্য বিশেষজ্ঞ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু এমপি, চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin