মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিসিএস না হয়েও বিসিএস উপাধি ব্যবহার, বদলির ১৬ মাস পরও বহাল স্বাস্থ্য কর্মকর্তা সমাজকল্যাণ মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ জুলাই যোদ্ধাদের সুরক্ষায় সংসদে বিল পাস হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ছাত্রনেতা মোক্তার হোসেনের পুর্ন বহালের দাবিতে মানববন্ধন রামেকে মৃত ৩০ শিশুর মধ্যে একজনের হাম শনাক্ত, ভর্তি আছে আক্রান্ত ৩৫ শিশু জ্বালানি তেলের অবৈধ মজুদ ও পাচারকারীর তথ্য দিলে লাখ টাকা পুরস্কার ডিজিএফআই সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়া কার্ড ও ভাতা কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দোকানের বাইরে মদ বিক্রি ও বসে পান করার অভিযোগ মুক্তাগাছার হরিজন পল্লী নিয়ে প্রশাসনের ভূমিকা প্রশ্নে
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করাই হোক বিজয়ের শপথঃ মেয়র টিটু

Reporter Name / ৩০০ Time View
Update : শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২, ২:১৫ অপরাহ্ন

শেখ খুশিঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি মোঃ ইকরামুল হক টিটু বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে দীর্ঘ নয় মাস লড়াই সংগ্রাম করে বঙ্গবন্ধুর নেতৃত্বে বিজয় অর্জন হয়েছে।
বিজয়ের দিনে আমাদের শপথ হোক শত প্রতিকূলতা পেরিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, প্রধানমন্ত্রীর সেই হাতকে শক্তিশালী করার।
 শুক্রবার (১৬ ডিসেম্বর ২০২২) তারিখ সকাল ০৮ টার দিকে বাংলাদেশ আওয়ামী লীগের শিববাড়ি দলীয় কার্যালয়ে মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র একথা বলেন । এ অনুষ্ঠানের আগে শিববাড়ি আওয়ামী লীগে অফিসে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে পতাকা উত্তোলন ও পরবর্তীতে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
মেয়র আরও বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ স্বনির্ভরতা দিয়েছে, উন্নয়নশীল দেশে পরিণত করেছে।
এর আগে সূর্যোদয়ের সাথে সাথে শম্ভুগঞ্জ ব্রিজ এলাকায় অবস্থিত শহীদ বুদ্ধিজীবি স্মৃতিসৌধে এবং জয়বাংলা চত্বরে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্যানেল মেয়র, কাউন্সিলর ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও তিনি বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহ রাইফেলস ক্লাব আয়োজিত শুটিং প্রতিযোগিতা এবং ময়মনসিংহ যুব নাগরিক সোসাইটি আয়োজিত স্বেচ্ছাসেবকদের বিজয় শোভাযাত্রা প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin