সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান সারা দেশে ১১-১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরের আদিবাসীদের শিক্ষা কর্মসংস্থান ও বাসস্থানের নিশ্চয়তা  দাবী 

Reporter Name / ১৪৯ Time View
Update : সোমবার, ১৭ জুন, ২০২৪, ৪:০১ পূর্বাহ্ন

ফরিদপুর প্রতিনিধিঃ

ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা শিক্ষা, কর্মসংস্থান ও বাসস্থানের নিশ্চয়তা দাবিতে নানা কর্মসূচি পালন করেছে ফরিদপুরে।
শুক্রবার বিকালে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের মাহাতো পাড়ায় এ দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে তারা।
বাংলাদেশ আদিবাসী ফোরাম আয়োজিত এসব কর্মসূচিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শত শত নারী পুরুষ ও শিশুরা অংশ নেয়।
বাংলাদেশ আদিবাসী ফোরাম ময়না ইউনিয়ন শাখার সভাপতি বাবু হৃদয় বিশ্বাসের সভাপতিত্বে ফরিদপুর জেলা শাখার সভাপতি বাবু নিতাই কুমার সিং সাংগঠনিক সম্পাদক সনাতন সরকার,  মধুখালী উপজেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বোন্কিম চৌধুরী, জেলা শাখা সাধারণ সম্পাদক নিখিল কর্মকার প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত।৷ নানা প্রতিবন্ধকতার কারণে তাদের সন্তানেরা সুশিক্ষা  লাভ করতে পারছে না। এসব মানুষেরা এখনো দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত।
অনুষ্ঠানে উপস্থিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরা শিক্ষা কর্মসংস্থান ও বাসস্থানের নিশ্চয়তা প্রদানে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin