সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরের চরভদ্রাসনে গোডাউন থেকে  তেল চুরি

Reporter Name / ২৮২ Time View
Update : বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩, ১২:৫৩ অপরাহ্ন

 ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের চরভদ্রাসনে একটি গোডাউনের সাটারের কয়রা ও সিসি ক্যামেরা ভেঙে সয়াবিন তেল চুরির ঘটনা ঘটেছে। রবিবার (১ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
গোডাউনের মালিক দেওয়ান রহমত উল্লাহ(৪৭) জানান, গত রবিবার রাত ৮ দিকে উপজেলা সদরের বালিয়া ডাঙ্গী(হিন্দু) গ্রামের রনজিতের মোড়ে আমার গোডাউন তালা দিয়ে আমি ও আমার দোকানের কর্মচারীরা  বাড়িতে চলে আসি।
পরের দিন সোমবার সকালে আমি কলেজ মসজিদে নামাজ পড়ে গোডাউনে এসে গোডাউনের সাটারের কয়রা ভাঙা দেখতে পায়।
পরে গোডাউনের ভেতরে ঢুকে গোডাউনের মালামাল এলোমেলো দেখতে পাই।
এসময় গোডাউনে রাখা রুপচাঁদা কোম্পানির ৫ লিটারের ২শ’ ২০ টি (পঞ্চান্ন কার্টুন) সয়াবিন তেলের বোতল চুরি  হয়েছে দেখতে পাই। যার বাজার মূল্য আনুমানিক ২ লাখ টাকার উপরে বলে ও তিনি জানান।  অজ্ঞাতনামা চোরেরা এসময় গোডাউনের নিরাপত্তার জন্য লাগানো বাইরে এবং ভেতরে লাগানো সিসি ক্যামেরা ভেঙ্গে গোডাউনের আশেপাশে ফেলে রেখে যায় ।
তিনি আরো জানান, গোডাউনে এতো টাকার মালামাল চুরির ঘটনায় আমি ব্যবসায়ীকভাবে ভীষনভাবে ক্ষতিগ্রস্ত ও সর্বশান্ত হয়ে পড়েছি এবং এঘটনা চরভদ্রাসন থানা পুলিশকে অবগত করেছি।
ফরিদপুরের চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) মিন্টু মন্ডল জানান, গোডাউনে চুরির ঘটনাটি জেনেছি এবং সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এঘটনায় তদন্ত করে জড়িতদের আটকের বিষয়ে অভিযান অব্যাহত রয়েছে ।
উল্লেখ্য, দুষ্কৃতকারীরা উক্ত ব্যবসায়ীর একই গোডাউন থেকে গত দেড়ঁ মাস আগেও একই কায়দায় কয়েক লাখ টাকার সয়াবিন তেল ও সিসি ক্যামেরা চুরি করে নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin