সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান সারা দেশে ১১-১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরের নগরকান্দায়  ভ্যানের চাপায় নিহত ১, আহত ২ 

Reporter Name / ২০৩ Time View
Update : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩, ৬:১৮ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ঢাকা- বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের সংকরপাশা নামক স্থানে কাভার্ড ভ্যানের  চাপায় বিল্লাল মাতুব্বর (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর  আহত হয়েছে আরো দুইজন।
নিহত ব্যক্তি উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রাংগাল গ্রামের মৃত জলিল মাতুব্বরের ছেলে বিল্লাল মাতুব্বর (৬০)।
আহতরা হলেন, একই গ্রামের তাইজুদ্দিন শেখের ছেলে পান্নু শেখ (৬০) ও আছিরুদ্দিন শেখের ছেলে গনি শেখ (৬৫)।আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান স্থানীয়রা।
জানা যায়, সোমবার (২০ ফেব্রুয়ারী) সকাল ৮ টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান ( ঢাকা মেট্রো ট, ১৬-৪৬৪১) সড়কে থাকা একটি ব্যাটারি চালিত অটোভ্যানকে ধাক্কা দিলে ভ্যানে থাকা এক আরোহী ঘটনাস্থলেই নিহত হয় ও দুইজন গুরুতর আহত হয়।
ঘটনার পর নগরকান্দা ফায়ার সার্ভিস এসে লাশ উদ্ধার করে ভাংগা হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার এস এই মাসুদ জানান, খবর পাওয়ার সাথে সাথে আমারা ঘটনাস্থলে পৌছে কাভার্ড ভ্যান চালক ও সহকারীসহ কাভার্ড ভ্যানটি আটক করি। আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin