মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
মানুষ চেনার ৫টি কৌশল” পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন”এম পি আক্তারুজ্জামান বাচ্চু আধুনিক ও স্মার্ট নেত্রকোনার স্বপ্ন নিয়ে ​ ঈদ শুভেচ্ছা জানালেন সোহাগ মিয়া প্রীতম ঈদের আনন্দে ভেদাভেদ ভুলে ঐক্যের ডাক—নেত্রকোনা ৯নং ওয়ার্ডবাসীর পাশে থাকতে চায় নজরুল আলম ফিরোজ নেত্রকোনা পৌরবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সাবেক ছাত্রনেতা মোঃ কামরুল হক মাদকখোরের থাবায় জীবন গেলো শিশু মরিয়মের বৃদ্ধকে পিটিয়ে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু নেত্রকোনায় সামাজিক সংগঠন বন্ধুযোগের কুরআন খতম ও ইফতার মাহফিল মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরের বোয়ালমারীতে  প্রাথমিকে  প্রধান শিক্ষকের ৪৬টি পদ শূন্য 

Reporter Name / ২৯৯ Time View
Update : রবিবার, ১৫ জানুয়ারী, ২০২৩, ৪:১০ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ১০২ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪৭ টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে বলে জানা যায় । ফলে ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম অনেকটা ঢিলেঢালা ও স্থবির হয়ে পড়েছে।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলায় মোট ১০২ টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে বর্তমানে ৫৫টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক রয়েছে। চলতি দায়িত্বের হিসেবে প্রধান শিক্ষক পদে রয়েছে ৩৪ জন। প্রধান শিক্ষক পদে শূন্য রয়েছে ১৩ টি। সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে ৭৪ টি। ৭৪ টির মধ্যে প্রাক প্রাথমিকে  শূন্য ৩৩ টি নতুন সৃষ্ট পদ রয়েছে।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু আহাদ মিয়া জানান, প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে ১৩টি। ৩৪টি পদে চলতি দায়িত্বে ৩৪ জন শিক্ষক রয়েছে। সহকারী শিক্ষক ও প্রাক প্রাথমিকে নবসৃষ্ট শিক্ষক পদ শূন্য আছে ৭৪ টি। এর মধ্যে সহকারী শিক্ষক পদে ৬৪ জন নিয়োগ পেয়েছে।
তিনি আরো জানান,   নিয়োগ প্রাপ্তরা চলতি মাসের ২২ তারিখের মধ্যে যোগদান করার কথা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin