মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান: রাষ্ট্রদূত নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বন্দরে ধর্মঘট ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরের বোয়ালমারী কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক 

Reporter Name / ১৯২ Time View
Update : মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩, ২:৫২ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে কোপানোর ঘটনায় কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। সোমবার (২৪ শে এপ্রিল)  দিবাগত রাত ৪টার দিকে বোয়ালমারীর চালিনগর এলাকায় অভিযান চালিয়ে আকাশ মোল্লা (২২) ও শাকিল মোল্লাকে আটক করা হয়। পরে আটককৃতদের বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
 র‌্যাবের প্রেস নোটে মঙ্গলবার ( ২৫ শে এপ্রিল)  জানা যায়, গত ১৩ এপ্রিল অভিযুক্ত কিশোর গ্যাংয়ের ১ সদস্য অন্য একদল কিশোরকে ইংগিত করে ফেসবুকে হামলার হুমকিসহ স্ট্যাটাস দেয়।
এরই জের ধরে অভিযুক্ত কিশোর গ্যাং সদস্যরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ১৫ এপ্রিল শনিবার রাত সাড়ে ১০টার দিকে মেলা দেখে ফেরার সময় পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের গেটে পৌঁছালে কিশোর গ্যাং লিডারের নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি গ্রুপ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফিল্মি স্টাইলে হামলা করে।
এ সময় হামলাকারীরা চারদিক থেকে ঘিরে বেধড়ক পিটিয়ে বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামারগ্রামের সিফাত শেখ (১৬) এবং নিয়ামুল ইসলাম নাঈম (১৫) এর মাথা, হাত ও বামপাঁজর এবং সিফাতের মাথায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।  এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
হামলার ঘটনার পর থেকে অভিযুক্তরা পালিয়ে বেড়াতে থাকে। এ মামলার আসামিদের ধরতে র‌্যাব গোয়েন্দা কার্যক্রম শুরু করে। গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার এর নেতৃত্বে চালিনগর গ্রাম থেকে কিশোর গ্যাং এর দুই সদস্যকে আটক করে।
উল্লেখ্য, আটককৃতদের বোয়ালমারী থানা পুলিশের কাছে মঙ্গলবার বিকেলে হস্তান্তর করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin