সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নিরাপদ অভিবাসন ও বিদেশ ফেরতদের পুনরেএকীকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ক্ষমতায় গেলে নাহিদ ইসলামকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের যৌথ বাহিনীর অভিযানে ১৫০০ রোহিঙ্গা আটক চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু এই নির্বাচন ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা চিংড়ির মতো পেছন দিকে নয়, সিংহের মতো সামনে দৌঁড়াতে চাই: জামায়াত আমির গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেস সচিব বিএনপির প্রতিটি নেতাকর্মী বিশ্বাস করে বাংলাদেশ তাদের প্রথম ও শেষ ঠিকানা: তারেক রহমান সারা দেশে ১১-১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ ঠাকুরগাঁওয়ের জনসভায় তারেক রহমান
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরের মধুখালীতে ৩০ কেজি গাঁজা উদ্ধার”আটক-৩

Reporter Name / ৩৩৮ Time View
Update : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২, ১২:০৫ অপরাহ্ন

ফরিদপুর  প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী থানা পুলিশ ১ ডিসেম্বর রাতে ৩০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে। এ ঘটনায়   বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং করেছেন মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শহিদুল ইসলাম।
প্রেস ব্রিফিংয়ে ওসি  মো. শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে  খাগড়াছড়ি হতে সাতক্ষীরাগামী ঈগল পরিবহনে মাদকের একটি বড় চালান যাচ্ছে। সেই অনুযায়ী  মধুখালী পৌর সদরের মধুখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে  ঢাকা-খুলনা মহাসড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট বসিয়ে তল্লাসী করে ১ ডিসেম্বর রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের সময় ঈগল পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৫-১১৭৭) কেবিনে রাখা ট্রাভেল ব্যাগ ও কার্টুনে রাখা মোট ৩০ কেজি গাঁজা পাওয়া যায়।
এ সময় বাসের সুপারভাইজার আবু রায়হান(৪৫),পিতা-আবদুর রাজ্জাক,গ্রাম-উলুবাড়িয়া,ঝিনাইদহ,বাসের যাত্রী সাজ্জাদ শিকদার(৩৯),পিতা-ছলিম শিকদার,গ্রাম-দিঘল,শালিখা,মাগুরা ও শাহিন(৩৫),পিতা- সামছুদ্দিন,গ্রাম-উলুবাড়িয়া,শৈলকুপা,ঝিনাইদহ কে আটক করা হয়েছে।
 ওসি আরো জানান ,  এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮এর ৩৬(১) টেবিলের ১৯(গ) ধারায় মধুখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়া আটককৃতদের জবানবন্দী অনুযায়ী শালিখা,মাগুরার উজ্জল মোল্যা নামের এক আসামী পলাতক রয়েছে এবং উজ্জল একাধিক মাদক মামলার আসামী ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin