বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:১০ অপরাহ্ন
শিরোনামঃ
নির্দেশ বিদ্যুৎ সাশ্রয়ের নিজ দপ্তরে লাইট ও এসির মাত্রা কমালেন প্রধানমন্ত্রী কাঞ্চন পৌরবাসীর প্রত্যাশা—মেয়র হিসেবে দেখতে চান অ্যাডভোকেট আমিরুল ইসলাম ইমনকে ঈদের ছুটি বেড়ে ৭ দিন, ১৮ মার্চ ছুটির সিদ্ধান্ত সরকারের শিশুকে ধমক ঘিরে মদনে সংঘর্ষ বসতঘরে ভাঙচুর ও লুটের অভিযোগ গফরগাঁও শাখা আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের বাস্তবায়নে, ব্র্যাকের অর্থায়নে, প্রাইজ প্রজেক্ট, ২০২৫-২০২৬, ড্রপ আউট নারী প্রতিবন্ধী প্রশিক্ষণার্থীদের সহায়ক উপকরণ বিতরন। আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব হঠাৎ ভূমি অফিসে প্রতিমন্ত্রী, আধাঘণ্টা অপেক্ষার পর খোলা হলো তালা সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতি রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর ইরানের নতুন সর্বোচ্চ নেতা খামেনির ছেলে মোজতবা এবার সংসদীয় মহিলা আসনে গাইবান্ধা থেকে চমক দেখাতে চায় নেত্রী চাঁদনীকে নিয়ে পলাশবাড়িবাসী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরের শিক্ষার্থীদের বাসে হাফ ভাড়া”বাস মালিক গ্রুপের

Reporter Name / ২৪৪ Time View
Update : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪, ৮:৩৫ পূর্বাহ্ন

ফরিদপুর প্রতিনিধিঃ
সপ্তাহের সাত দিনই শিক্ষার্থীদের জন্য ‘হাফ পাস’ (অর্ধেক ভাড়া) চালুর ঘোষণা দিয়েছে ফরিদপুরের বাস মালিক গ্রুপ।প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শিক্ষার্থীরা বাসে অর্ধেক ভাড়া দেওয়ার এ সুবিধা পাবেন। এ জন্য শিক্ষার্থীদের সঙ্গে ছবিযুক্ত পরিচয়পত্র থাকতে হবে।
শনিবার ( ৫ ই অক্টোবর) দুপুরে  ফরিদপুর বাস মালিক সমিতি, মিনিবাস মালিক সমিতি  ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দদের  আয়োজিত এক সভায় এ ঘোষণা দেওয়া হয়।
সভা শেষে যৌথ বিবৃতিতে বলা হয়, শিক্ষার্থীদের হাফ ভাড়া ও পরিবহন খাতের বিভিন্ন সমস্যা নিয়ে শনিবার নতুন বাস স্ট্যান্ডে সমিতির কার্যালয়ে এই সভা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী, মিনিবাস মালিক গ্রুপের সভাপতি বজলুর রশিদ, ,সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শামীম,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরবার নাদিম ইতু, সাইফ খান, মেহেদী হাসান, সোহেল রানা,সিফাত হাসান খান,রাফসান হিমেল, পশাহরিয়ার রফিন প্রমুখ।
ফরিদপুর বাস মালিক গ্রুপের  সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যৌথভাবে শিক্ষার্থীদের বাসের ভাড়া অর্ধেক নেওয়ার, তবে ঈদের দশ দিন আগে এবং দশ দিন পরে  ও  দূর্গা পূজার পাঁচ দিন আগে এবং ৫ দিন পরে সময় টুকু এই সিদ্ধান্ত কার্যকর হবে না।
ফরিদপুরের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আরবার নাদিম ইতু জানান, দেশের বিভিন্ন জেলার ন্যায় ফরিদপুরের শিক্ষার্থীদের বাস ভাড়া অর্ধেক নেওয়ার জন্য বাস মালিক পক্ষকে অনুরোধ করি। তারা শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আমাদের দাবীর সাথে একমত প্রকাশ করে কার্ডধারী ছাত্র-ছাত্রীদের জন্য অর্ধেক ভাড়া আদায়ে নির্দেশ দেন। শিক্ষার্থীদের যৌক্তিক দাবী পুরণে আমরা খুশি,  কর্তৃপক্ষকে ধন্যবাদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin