মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শ্রীপুরে দৈনিক নাগরিক ভাবনা পত্রিকার ৭ম বর্ষে পদার্পন উপলক্ষে মিলাদ মাহফিল ও কেক কাটা সরিয়ে দেওয়া হলো তাজুলকে, নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম গভীর রাতে মসজিদে আগুন সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর বাজার সিন্ডিকেট দমনে কঠোর পদক্ষেপের আহ্বান মশুরীখোলা পীরের শ্রীপুরে জমি নিয়ে বিরোধ: সাবেক বিজিবি সদস্যসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম সংরক্ষিত মহিলা আসনে তানজিন চৌধুরী লিলির মনোনয়ন সময়োপযোগী ও যৌক্তিক দাবি আমরা দুই মন্ত্রী দুর্নীতি করবো না, করতে দেব না আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান একুশে পদক প্রদান ও বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরের সকল বিদ্যালয়ে বই বিতরণ ও পাঠ্যপুস্তক উৎসব ২০২৩ পালন   

Reporter Name / ২৭৭ Time View
Update : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩, ২:৪৮ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
বছরের প্রথম দিনে কোমলমতি ছাত্র-ছাত্রীদের মধ্যে নতুন বই প্রদানের মধ্য দিয়ে ফরিদপুরে পাঠ্যপুস্তক উৎসব ২০২৩ পালিত হচ্ছে।
রবিবার সকাল থেকে জেলার সকল বিদ্যালয়ে বিভিন্ন আয়োজনের মাধ্যমে কমলমতি শিশু কিশোরদের মধ্যে বই বিতরণ করা হচ্ছে। বেলা সাড়ে ১১টায় শহরের সারদা সুন্দরী বালিকা বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার ছাত্রীদের হাতে নতুন বই তুলে দেন।
এ সময় বিদ্যালয়ে সকল শ্রেনীর ছাত্রীদেরকে ফুল, বেলুন ও নতুন বই দেয় স্কুল কর্তৃপক্ষ।
জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার জানান, সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় বছরের প্রথমদিনে শিক্ষার্থীদের মাঝে নতুন বই দিয়েছেন। দেশে এখন অনেক উৎসব হয়, আর বই উৎসব হলো মানুষ গড়ার উৎসব। তাই আগামীকাল থেকেই তোমরা পড়ালেখার মাধ্যমে ভাল মানুষ হয়ে গড়ে উঠতে পারে। সকল বিষয়ে জ্ঞান বিজ্ঞান দক্ষতা ও আদর্শে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বে তোমরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin