বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরের সদরপুরে নির্মাণাধীন ব্রীজ ধ্বসে পড়ে তিনজনের মৃত্যু, আহত ৪

Reporter Name / ১৩৪ Time View
Update : শুক্রবার, ২ জুন, ২০২৩, ৪:৩৮ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের সদরপুর উপজেলার জমাদারডাঙ্গী এলাকায় একটি নির্মাণাধীন ব্রীজের কাজ করার সময় ব্রীজের মাটি ধ্বসে পড়ে তিনজনের মৃত্যু হয়েছে।  আর এই ঘটনায় আহত হয়েছে চারজন। ফরিদপুরের সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আহসান মাহমুদ রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। দুপুর একটার দিকে এই ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন ফরিদপুর সদর উপজেলার কবিরপুর এলাকার মোঃ অন্তর(২০), কুজুকদিয়া এলাকার জুলহাস মীর(২৪) ও বাগেরহাট জেলার উদয়পুর গ্রামের মোঃ জাবের(২৮)। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের ভাইয়ের ঠিকাদারি প্রতিষ্ঠান সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নের জমাদার ডাঙ্গী এলাকায় একটি ব্রিজের কাজ করছিলো। এ সময় ব্রিজের শ্রমিকরা ব্রিজের ক্যাপের রডস বাধায়ের কাজ করার সময় ব্রিজের পাশে থাকা মাটির স্তুপ থেকে মাটি ভেঙে পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।  আর এ ঘটনা এই আহত হয় চারজন এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। ঘটনার পরেই খবর পেয়ে সদরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজে অংশ নেয়। এ সময় মাটি সরিয়ে তিনজনের মৃতদেহ উদ্ধার করে। বাকিদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়।
উল্লেখ্য ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের ভাইয়ের টিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আসিফ ইমতিয়াজ ২৫ মিটার একটি ব্রিজের কাজ পায়। ব্রীজের দরপত্র মূল্য ছিল ৪ কোটি ১৬ লাখ টাকা।
এ বিষয়ে সদরপুর উপজেলা নির্বাহী মোঃ আহসান মাহমুদ রাসেল বলেন, আমরা খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করি। বিষয়টি খুবই মর্মাহত বলে তিনি জানান। তবে এ কাজে কোন ত্রুটি কিংবা কোন বিষয় থেকে থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
এদিকে ব্রিজে কর্মরত কর্মরত শ্রমিক সরদার জানান, আমরা বারবার ঠিকাদারি প্রতিষ্ঠানকে জানালেও তারা মাটি সরানোর কোন উদ্যোগ গ্রহণ করেনি। মাটির পাশে গাইড দেয়ার কথা বলা হলেও তারা করেনি। তারা উল্টো আমাদেরকে হুমকি দিয়ে কাজ করিয়ে নিচ্ছিলো বলে তিনি জানান


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin