বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ  আসামি গ্রেপ্তার

Reporter Name / ৩০৬ Time View
Update : শুক্রবার, ২ জুন, ২০২৩, ৪:৪৯ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ একাধিক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. মানোয়ার শিকদার। তিনি উপজেলার রূপাপাত ইউনিয়নের রূপাপাত গ্রামের সোরহাব শিকদারের ছেলে। বোয়ালমারী থানাসহ আশপাশের থানায় তার বিরুদ্ধে চুরি, ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার গভীর রাতে ডহর নগর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ পরিদর্শক কবির হোসেনের নেতৃত্বে ফাঁড়ি পুলিশের একটি দল  রূপাপাত দক্ষিণপাড়া উকিল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে মানোয়ার শিকদারকে আটক করেন।
এ সময় তার কাছ থেকে একটি লোহার তৈরী দেশীয় ওয়ান শুটার গান, ২টি রামদাসহ ৮৩ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
 অভিযানের সময় বাড়িওয়ালা উকিল হোসেনসহ বেশ কয়েকজন  পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।  আটককৃত মানোয়ার শিকদারকে রাতেই বোয়ালমারী থানায় হস্তান্তর করেন ফাঁড়ি পুলিশ।
ফরিদপুরের বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা  মুহাম্মদ আব্দুল ওহাব জানান, ‘আটক মানোয়ার শিকদার চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন যাবত তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিল পুলিশ।
পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক তথ্য প্রযুক্তির সাহায্যে তার অবস্থান নিশ্চিত হয়ে ফরিদপুর  তাকে গ্রেপ্তার করছে পুলিশ।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin