বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
মদনে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে নগদ অর্থ ও শাড়ি বিতরণ নেতাকর্মীদের যে নির্দেশনা দিলেন”এম পি আকতারুজ্জামান বাচ্চু গৌরীপুরের শ্যামগঞ্জ বাজারে সাইকেল শোরুমে হামলা ও লুটের অভিযোগ মদনে ১৮ দিনেও নিখোঁজ শিশু আরিয়ান, মানববন্ধনে জীবিত উদ্ধারের দাবি চট্টগ্রামে মস্কো বেকারসের ২২তম শাখার শুভ উদ্বোধন আমরা সেই কাজ করবো যা মানুষের উপকার হয়: প্রধানমন্ত্রী ইরানের হামলার আশঙ্কায় সাময়িক বন্ধ দুবাই বিমানবন্দর খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৈয়দপুরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী সিলগালার পরও চলছে সানফ্লাওয়ার ব্যাটারিজ রাতের আঁধারে ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরির অভিযোগ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে আইসক্রিম তৈরির কারখানায় অভিযান ও জরিমানা 

Reporter Name / ১৫৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৫:৩৬ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গায় ‘পদ্মা আইসক্রিম’ নামক একটি নকল আইসক্রিম তৈরির কারখানায় যৌথ অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও জেলা ভোক্তা অধিকার। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারখানাটির মালিক সালাউদ্দিন তুহিনকে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সাথে আইসক্রিমের গোডাউন ও কারখানা সিলগালা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন- ভাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেশকাতুল জান্নাত রাবেয়া।
মঙ্গলবার (১৫ মে) বিকেলে ফরিদপুরের ভাঙ্গার বামনকান্দা এলাকায় এ অভিযান চালানো হয়।
এসময় আদালতকে সহযোগিতা করেন জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ, জেলা স্যানেটরি ইন্সপেক্টর মো. বজলুর রশিদ খাঁন, ভাঙ্গা উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম মওলা সহ পুলিশের একটি টিম।
এ বিষয়ে  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেশকাতুল জান্নাত রাবেয়া জানান,  নকল ঐ আইসক্রিমের কারখানায় যে আইসক্রিম তৈরি করা হতো তার লেবেল, মোড়ক কিংবা বিএসটিআইয়ের কোনো অনুমোদন ছিল না। পরে কারখানা মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে কারখানাটি ও আইসক্রিমের গোডাউন সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জানান, সরেজমিন অভিযানে গিয়ে নকল আইসক্রিম তৈরির প্রমাণ পাওয়া যায়।
এছাড়া ঐ আইসক্রিমের কারখানার ভিতর থেকে অননুমোদিত কেমিক্যাল জব্দ করে তা ধ্বংস করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin