বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে  আওয়ামী লীগের আলোচনা  ও দোয়া মাহফিল 

Reporter Name / ২০২ Time View
Update : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪, ৫:১৭ অপরাহ্ন

ফরিদপুর  প্রতিনিধিঃ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  এরই অংশ  হিসেবে  শুক্রবার ( ২ ই  আগষ্ট) দুপুরে  শহরের জনতা ব্যাংকের মোড়ে  ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ফরিদপুর ২ আসনের সংসদ সদস্য শাহদাব আকবর লাবু চৌধুরী।
১৫ ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও নিহত সকল  সদস্যদের রুহের মাগফেরাত কামনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।এ সময় ফরিদপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন,  কোটা আন্দোলনের নামে বিএনপি জামাত চক্র দেশকে অস্থিতিশীল করার পায়তারায়
 লিপ্ত রয়েছে। তারা সাধারণ ছাত্রছাত্রীদের মাঠে নামিয়ে দিয়ে দেশে অগ্নি সন্ত্রাস,  নাশকতা ও জ্বালাপোড়াও  কার্যক্রম করছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে। মূলত তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাতে একের পর এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে যাচ্ছে।  এর অবসানে আপনাদের সবাইকে মাঠে নামতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ।
দেশের জনগণকে বিএনপির জামাতের এ  নাশকতা  প্রতিহত করতে হবে।  আপনারা  ঘরে বসে থাকবেন না। বিএনপি – জামাত চক্র কোটা আন্দোলনের নামে সাধারণ ছাত্রদের মাঠে নামিয়ে দিয়েছে। তারা ছাত্রদের মধ্যে বিভিন্ন রকম উস্কানি দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ধ্বংস করে দেশের উন্নয়নকে ব্যাহত করছে। তারা ঘোলা পানিতে মাছ শিকার করার অপচেষ্টায় ‌ লিপ্ত রয়েছে।
বক্তার অবিলম্বে বিএনপি জামায়াতের এসব কার্যক্রম প্রতিরোধে সবাইকে একসাথে ‌ এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শাহ মুহাম্মদ শহীদুল্লাহ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin