বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনামঃ
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে আধুনিক আইসিইউ এর উদ্ভোধন

Reporter Name / ১০৫ Time View
Update : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪, ৪:৫৭ পূর্বাহ্ন

ফরিদপুর  প্রতিনিধিঃ
ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের ১৫ তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম  ও উন্নত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ ইউনিটে ৮ শয্যার আইসিইউ এর  উদ্বোধন করা হয়েছে।
বুধবার ( ৫ ই জুন)  দুপুরে এমবিবিএস কোর্সের ১৫ তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম উপলক্ষে ফরিদপুর ডায়াবেটিক এসোসিয়েশন মেডিকেল কলেজ হাসপাতালের ৩য় তলার লেকচার হলে ফরিদপুর ডায়াবেটিক সমিতির সভাপতি মীর  নাসির হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি ডাঃ এ.কে.  আজাদ খান,  বিশেষ অতিথী হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহ-সভাপতি শহিদুল হাসান, শেখ আব্দুস সামাদ, সাধারণ সম্পাদক ডাক্তার আ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটু, যুগ্নু  সম্পাদক  শাহ মো ইশতিয়াক আরিফ , খন্দকার মফিজুর রহমান জামাল , আহমেদ কামাল, চিত্তরঞ্জন ঘোষ, আতিয়ার রহমান কাজী গোলাম মহিউদ্দিন , আসমা বারী, বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম মিয়া, হাসপাতালের পরিচালক ডাক্তার মোঃ মোসলেম উদ্দিন।
অনুষ্ঠানে অতিথিরা জানান, আধুনিক মানের উন্নত সেবা প্রদানে ফরিদপুর ডায়াবেটিক সমিতি আরও একধাপ এগিয়ে গেল এবং  ফরিদপুর ও এর আশেপাশের জনগন সুলভ মূল্যে উন্নত আইসিইউ সেবা পাবার দ্বার উন্মোচিত হলো ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin