মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে  আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার 

Reporter Name / ১৪০ Time View
Update : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪, ৫:৪২ অপরাহ্ন

ফরিদপুর  প্রতিনিধিঃ
 ফরিদপুরের ভাঙ্গায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে ভাঙ্গা থানা পুলিশ।
বৃহস্পতিবার  বিকেলে ভাঙ্গা থানা চত্বরে এক সংবাদ সম্মেলনে এ ঘটনা নিশ্চিত করেন ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মামুন আল রশিদ।
গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার হাজরাহাটি গ্রামের সেকুম খয়রাতীর ছেলে কালাচান খয়রাতী(২১), পূর্ব হাসামদিয়া গ্রামের আব্বাস আলীর ছেলে জসিম(৩২), পশ্চিম হাসামদিয়া গ্রামের ওবায়দুল মিয়ার ছেলে সাকিব মিয়া(২৫), আতাদী গ্রামের খোকা শেখের ছেলে রুবেল শেখ(৩৫), গোপালগঞ্জের মুকসুদপুরের মহারাজপুর গ্রামের তৈয়দুল শেখের ছেলে মামুন(৩০) ও ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সূর্যপাশা গ্রামের আবুল মিয়ার ছেলে তরিকুল ইসলাম(৩০)।
মামুন আল রশিদ জানান, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ভাঙ্গা  রেল স্টেশন সংলগ্ন  বগাইলগামী সার্ভিস উত্তর পাশে ব্রিজের নিচ থেকে ভাঙ্গা থানার এসআই রাকিব এবং এএসআই পরিতোশ সহ ভাঙ্গা থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ডাকাত দলকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ডাকাতি কাজে ব্যবহৃত চাইনিজ কুড়াল,রামদা, লোহার রড,চাকু সহ বেশ কিছু দেশীয় অস্ত্র জব্দ করে।
 ডাকাত দলের অন্যান্য সদস্যদের গ্রেফতারে তৎপর রয়েছে বলে । পরে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।  এ সময় পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin