মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে নেতাদের চলছে দৌড়-ঝাপ

Reporter Name / ২৩৯ Time View
Update : রবিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৩:৫৩ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি
সাম্প্রতি ফরিদপুর জেলার সদর উপজেলার ১১ টি ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল ঘোষণা অনুযায়ী চলতি মাসের ১৯ শে ফেব্রুয়ারি মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ১৫ ই মার্চ।
নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীরা ও যারা বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এরা সহ ফরিদপুরের আ:লীগের প্রার্থীরা ফরিদপুর জেলা কমিটি সহ কেন্দ্রীয় নেতাদের নিকট দৌড় – ঝাপ শুরু করেছেন এবং মনোনয়ন প্রত্যাশীরা তাদের লবিংয়ের নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলছেন।
বিশ্বস্ত সুত্রে জানা যায়,  গতবারের নির্বাচন যেভাবে হয়েছে এবারের নির্বাচনে সে প্রতিক্রিয়া হবার সম্ভাবনা কম। গতবারের নির্বাচন হয়েছিল সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও তার এপিএস ফুয়াদ প্রভাব খাটিয়ে তাদের পছন্দের ব্যক্তিদের নির্বাচিত করেছিলেন দুই জন প্রার্থীকে।  তারা হলেন ডিগ্রীর চর ইউনিয়নের মেহেদী হাসান মিন্টু ফকির ও ঈশান গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম মজনু।
শুধু নর্থচ্যানেল ইউনিয়নের চেয়ারম্যান ব্যতীত বাকিসকল প্রার্থীদের নির্বাচিত করেছিলেন সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের ছত্রছায়ায়। এবারের ইউপি নির্বাচন সচ্ছ,  নিরপেক্ষ ও প্রভাবমুক্ত  হবার সম্ভাবনা রয়েছে বলে ইংগিত দিয়েছেন ফরিদপুরের নব  নির্বাচিত জেলা আওয়ামী লীগ৷
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ জানান,  আমরা জেলা কমিটির সদস্যদের নিয়ে একটি নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে, ওই কমিটি প্রকৃত আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের যাচাই বাছাই করে ৫ জন করে প্রতিটি ইউনিয়নের তালিকা করে কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হবে। কেন্দ্রীয় কমিটি যাচাই বাছাই ও পরীক্ষা করে প্রার্থীতার তালিকা প্রণয়ন করিবেন, তারাই আওয়ামী লীগের দলীয় প্রার্থী চেয়ারম্যান হিসেবে মনোনয়ন দেয়া হবে। এছাড়া আমরা জেলা কমিটি তাদেরকে সহযোগিতা করবো।
উল্লেখ্য,  এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহণ করবে কি না এ ব্যাপারে জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin