বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্র উপদেষ্টা নাসা গ্রুপ ধসের আড়ালে কয়েকশ কোটি টাকার সম্পদ লুট অভিযোগের তীর ভাইস চেয়ারম্যানের দিকে ২৯৯ আসনে পৌঁছে গেছে ব‍্যালট পেপার ভোটগ্রহণের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন : ইসি সচিব নির্বাচন ঘিরে ঈদ আনন্দ, গ্রামে ছুটছে মানুষ আজ প্রমাণিত হলো সবাই আমরা রহমান পরিবার”মহাসমাবেশে মুশফিকুর রহমান সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল নিয়ে ভোটকেন্দ্রে যেতে বাধা নেই বিএনপিকে সুযোগ দিন : তারেক রহমান রাজধানীতে ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ, গুরুত্বপূর্ণ কেন্দ্র ১৬১৪ : ডিএমপি কমিশনার বিমান বাহিনীর ড্রোন থেকে ভোটের মাঠ লাইভ দেখবে ইসি ও সরকার
নোটিশঃ
২৪ ঘন্টায় লাইভ খবর পেতে চোখ রাখুন প্রতিদিনের বাংলাদেশ ওয়েবসাইটে

ফরিদপুরে ঔষধ সিন্ডিকেটের বিরুদ্ধে যৌথ সভা

Reporter Name / ১৩৮ Time View
Update : বুধবার, ২৪ মে, ২০২৩, ৬:৩২ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধি

বাংলাদেশ কেমিস্টস্ অ্যান্ড ড্রাগিস্টস্ সমিতি ফরিদপুর জেলা শাখা কতৃক ঔষধের দাম সর্বোচ্চ খুচরা মূল্যে বিক্রি করতে ফার্মেসী মালিকদের বাধ্য করা এবং গত ফেব্রুয়ারী ২০২৩ ইং হতে সকল ফার্মেসি মালিক কে এমআরপি মূল্যে ওষুধ বিক্রি করার জন্য সমিতির পক্ষ থেকে অলিখিত কঠোর নির্দেশনা জারি করার বিষয়ে সরে এসেছে সমিতিটি। এখন থেকে দোকানীরা কমিশন রেটে অথবা এমআরপি মূল্যের থেকে ছাড় দিয়ে ঔষধ বিক্রি করতে পারবেন।

বুধবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন, জেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতৃবৃন্দ ও ঔষধ সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান করা সংগঠন সমূহের সাথে যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে এখন থেকে ঔষধ বিক্রেতারা পূর্বের ন্যায় ক্রেতার নিকট থেকে কিছু টাকা কম রাখা বা  কমিশন দিতে পারবেন। এতে ড্রাগিস্ট এন্ড কেমিস্ট সমিতির পক্ষ থেকে কোন ধরনের বাধা দেওয়া হবে না।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াসিন কবীরের সভাপতিত্বে ভোক্তা অধিদপ্তর ফরিদপুর এর সহকারী পরিচালক সোহেল শেখ,‌ ফরিদপুর  চেম্বার অ্যান্ড  কমার্সের পরিচালক ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল ইসলাম চৌধুরী, ফরিদপুর জেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মাজহারুল ইসলাম চঞ্চল, সহ-সভাপতি মোঃ রনি ইসলাম, ফরিদপুর বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলী আহসান বনি, বাতিঘর ফরিদপুরের পরিচালক ইঞ্জিনিয়ার আলী আহমেদ পারভেজ, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ফরিদপুরের সাধারণ সম্পাদক রুম্মন চৌধুরি,  ব্যাংক ফরিদপুরের সভাপতি খায়রুল ইসলাম রোমান প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Developer Ruhul Amin